বাংলাদেশ থেকে ১ হাজার ৫২২ দক্ষ কর্মী নিচ্ছে তুরস্ক
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সামিন, ১৩৯১ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
তুরস্কের একটি স্বনামধন্য নির্মাণ কোম্পানি টিএসএম এনার্জি দেশটির দশ ভাগ বিদ্যুতের চাহিদা পূরণকারী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ থেকে ১ হাজার ৫২২ জন দক্ষ জনশক্তি রপ্তানি, বাছাই, আমদানী ও নিয়োগকৃত কর্মীদের ব্যবস্থাপনা, শৃংখলা ও কল্যাণ নিশ্চিতের জন্য টিএসএম এনার্জি এবং গত ২৫ অক্টোবর দীর্ঘ মেয়াদী এক চুক্তি সম্পাদিত হয়েছে।
তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গত ২৭ ডিসেম্বর তুরস্কের নির্মাণাধীন আকুইউ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। এটা নির্মাণ করছে রাশিয়ার অন্যতম স্বনামধন্য হোল্ডিং কোম্পানি টিটান-২ এর সিস্টার কোম্পানি টিএসএম।
টিএসএমের প্রধান নির্বাহী কর্মকর্তা জেনারেল ডিরেক্টর ইয়েভগনী ইয়াতচেংকো পরিদর্শনকালে রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান এবং পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিতভাবে অবহিত করেন। প্রধান নির্বাহী বলেন, যে বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে তিনি সম্পূর্ণভাবে অবহিত আছেন। কারণ টিএসএম রোসাটমের সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করে এবং আকুইউ পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রও রোসাটমের একটি প্রকল্প।
তিনি এটাও জানেন যে, বাংলাদেশে প্রচুর দক্ষ জনশক্তি আছে এবং রূপপুরে তারা তাদের দক্ষতা অত্যন্ত সাফল্যের সঙ্গে প্রমাণ করেছেন। প্রধান নির্বাহী নুর আত্ব তীনের কর্মী যোগান ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন ও তারই ধারাবাহিকতা হিসেবে তুরস্কের ১৫২২ দক্ষ কর্মীর পর টিটান-২ রাশিয়ার লেনিনগ্রাদের সসনভি বোর ও নভোসিবিরস্ক এলাকায়ও নির্মানাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের জন্য ১ হাজার ১৬০ জন দক্ষ জনশক্তি বাংলাদেশ হতে রাশিয়ায় রপ্তানির জন্য রাষ্ট্রদূতের উপস্থিতিতে রাশিয়ার টিটান-২ এবং নুর-আত্ব-তিন বিল্ডিং কন্সট্রাক্টিং এলএলসির মধ্যে আরও একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে রাশিয়াতে বাংলাদেশি দক্ষ কর্মী রপ্তানির ক্ষেত্রে এক নব দিগন্ত সূচিত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












