বাংলাদেশ থেকে রফতানি কমেছে, ভারত থেকে আমদানি কমেনি
, ১৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২২ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
এপ্রিল-আগস্ট এই পাঁচ মাসে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি বেড়েছে প্রায় ৪ শতাংশ। যদিও এ সময় দেশটিতে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রফতানি কমেছে প্রায় ৬ শতাংশ। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগ থেকে প্রকাশিত ২০২৪-২৫ অর্থবছরের (ভারতে অর্থবছর হিসাব করা হয় এপ্রিল-মার্চ সময়সীমায়) প্রথম পাঁচ মাসের পরিসংখ্যানে দ্বিপক্ষীয় বাণিজ্যের এ চিত্র উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, চলতি ভারতীয় অর্থবছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময়ে দেশটি থেকে বাংলাদেশের পণ্য আমদানির অর্থমূল্য ছিল ৪৩৩ কোটি ৮২ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে আমদানির অর্থমূল্য ছিল ৪১৭ কোটি ৫৩ লাখ ডলার। সে হিসাবে এ পাঁচ মাসে ভারত থেকে বাংলাদেশের পণ্য আমদানি বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩.৯ শতাংশ।
যদিও আগস্ট মাসে ভারত থেকে আমদানি কমেছে ১৯.৪৩ শতাংশ।
এরপর সেপ্টেম্বর মাসের পর চলমান অক্টোবরেও বাংলাদেশের বাজারে দামের ঊর্ধ্বগতি সামাল দিতে ভারত থেকে পেঁয়াজ, ডিম ও কাঁচামরিচের মতো নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বিপুল পরিমাণে আমদানি হচ্ছে।
ভারতীয় অর্থবছরের প্রথম পাঁচ মাসে দেশটিতে বাংলাদেশ থেকে পণ্য রফতানি হয়েছে ৭৬ কোটি ৭৬ লাখ ডলারের। গত অর্থবছরের একই সময়ে রফতানি হওয়া পণ্যের অর্থমূল্য ছিল ৮১ কোটি ৬৪ লাখ ডলার। এ হিসাবে ভারতে বাংলাদেশের পণ্য রফতানি কমেছে ৫.৯৮ শতাংশ।
দেশটির বাণিজ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ভারত থেকে বাংলাদেশে শীর্ষ আমদানি পণ্য হলো তুলা। দ্বিতীয় শীর্ষ পণ্য হলো সিরিয়াল বা খাদ্যশস্য। পাশাপাশি আমদানি হয় খনিজ ও জ্বালানি পণ্য। আর বাংলাদেশ থেকে ভারতে রফতানি হওয়া প্রধান পণ্য হলো তৈরি পোশাক।
ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) কোষাধ্যক্ষ দেওয়ান সুলতান আহমেদ বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সব সময় থাকবে। আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। আমাদের রফতানি এখন ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। দুই বছর আগেও ছিল ১ বিলিয়নের নিচে। পরিস্থিতি উন্নত হচ্ছে। তারপরও বাণিজ্য ঘাটতি থাকবেই। এক্ষেত্রে সমান হওয়ার সুযোগ কম।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপির কোনো ব্যাংক নেই, কাদের আছে তা মানুষ জানে -অর্থমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি -বিদ্যুৎ বিভাগ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৭১-এ কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গো. আযমরা -জ্বালানিমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগ আমলের ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করেছে সরকার
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে -আইনমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির্দেশ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












