বাংলাদেশ থেকে পাচার হওয়া ৫ কেজি সোনা উদ্ধার করলো বিএসএফ
ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ৮২৯ গ্রাম ওজনের দুটি বড় ও ৩০টি ছোট সোনার বার উদ্ধার করেছে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)। এ সময় চোরাচালান চক্রের এক সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত সোনাগুলোর আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় ৩ কোটি ৯ লাখ ৭০ হাজার রুপি।
বিএসএফ বলছে, এক ভারতীয় চোরাচালানকারী বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল। সে সোনাসহ হাতেনাতে ধরা পড়েছে।
বিএসএফ সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি বিকাল ৩টার দিকে তিন জন পাচারকারী ইছামতি নদী (আন্তর্জাতিক সীমানা) থেকে বন্য ঘাস এবং বাঁশের ঝোপের ঘন বনের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করে। তারা গোপনে ভারতীয় সীমান্তের দিকে অগ্রসর হচ্ছিল। চোরাকারবারিদের দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করে বিএসএফ সদস্যরা। এসময় প্রসেনজিৎ ম-ল নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া কাপড়ের বেল্ট খুলে স্কচটেপে প্যাঁচানো অবস্থায় দুটি বড় ও ৩০টি ছোট সোনার বার উদ্ধার করা হয়। প্রসেনজিৎ ম-লের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হালদার পাড়ায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।