পোশাক রপ্তানি:
বাংলাদেশ থেকে কমেছে, বেড়েছে ভিয়েতনাম ও ভারত থেকে
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
একক দেশ হিসেবে বাংলাদেশী তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। চলতি বছরের ১০ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে অক্টোবরে বাংলাদেশ থেকে দেশটির পোশাক আমদানি কমেছে। একই সময় বাংলাদেশের প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও ভারত থেকে বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের (ওটিইএক্সএ) হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পোশাকের অর্থমূল্য ছিল ৬১৪ কোটি ৬০ লাখ ডলার, ২০২৩ সালের একই সময় ছিল ৬৩৫ কোটি ৮০ লাখ ডলার। এ হিসেবে চলতি বছরের ১০ মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ৩.৩ শতাংশ।
চলতি বছরের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ভিয়েতনাম থেকে ১ হাজার ২৭০ কোটি ডলারের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। গত বছরের একই সময় আমদানি হয়েছিল ১ হাজার ২২২ কোটি ৪০ লাখ ডলারের। এ হিসেবে দেশটি থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে ৩.৯৩ শতাংশ। ভারত থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির অর্থমূল্য আলোচ্য ১০ মাসে ছিল ৪০৫ কোটি ১০ লাখ ডলারের, যা গত বছরের একই সময় ছিল ৩৯৪ কোটি ৫০ লাখ ডলার। এ হিসেবে ভারত থেকে আমদানি বেড়েছে ২.৬৮ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কয়েক দিন আগে মৃত মায়ের শরীরে পোকা ধরেছে, জানে না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণ পেতে অগ্রাধিকার পাবেন ক্ষতিগ্রস্ত কৃষক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ধ্যায় মার্কেট বন্ধের প্রভাবে রেস্তোরাঁয় বিক্রি কমেছে অর্ধেক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এআই মামলার নামে খুদে বার্তায় আসছে ভুয়া লিঙ্ক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আজ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড় -চিকিৎসকের ফি না নেয়ার নির্দেশ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পাচ্ছে বাংলাদেশ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)