বাংলাদেশ-ইন্দোনেশিয়া অগ্রাধিকারমূলক বাণিজ্যচুক্তি শিগগিরই -বাণিজ্যমন্ত্রী
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ এপ্রিল, ২০২৩ খ্রি:, ২০ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার অগ্রাধিকারমূলক বাণিজ্যচুক্তি (পিটিএ) খুব শিগগিরই সম্পাদিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ দফতরে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলোর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ইন্দোনেশিয়ার রাষ্টদূতও চুক্তি সম্পাদনের লক্ষ্যে অগ্রগতি সাধনের বিষয়ে একমত পোষণ করেন।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাণিজ্যমন্ত্রী জানান, ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্যচুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এই চুক্তিকে বাস্তবে রূপ দিতে দুই দেশ ‘ট্রেড নেগোশিয়েন্স কমিটি’ গঠন করেছে এবং এখনও পর্যন্ত তিনটি সভা করেছে।আগামী মাসে ইন্দোনেশিয়ায় চতুর্থ সভা অনুষ্ঠিত হবে। এই রাউন্ডে আলোচনা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই দুই দেশের বাণিজ্যমন্ত্রী এই চুক্তিতে সই করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার ওপর জোর দেন।
দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাধ্যমে সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারণ এবং ত্বরান্বিত করার উপর গুরুত্বারোপ করে টিপু মুনশি দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে আরও ঘন ঘন যোগাযোগের পরামর্শ দেন। যাতে করে সম্ভাবনাময় খাত চিহ্নিত করা এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)