বাংলাদেশে ‘অবাধ’ নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের আহ্বান নব্য উপনিবেশবাদ: রাশিয়া
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ ছানী, ১৩৯১ শামসী সন , ০৮ জুলাই, ২০২৩ খ্রি:, ২৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় রাজনীতিবিদদের উদ্বেগ প্রকাশকে নব্য উপনিবেশবাদ বলে আখ্যা দিয়েছে রাশিয়া। একইসঙ্গে এ ধরনের তৎপরতা একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা বলে মনে করে দেশটি।
গত বৃহস্পতিবার বিকালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড টুইটারে এ বিষয়ক এক বিবৃতিতে এমন কথা বলা হয়েছে।
টুইটে বলা হয়, ‘আমরা লক্ষ্য করছি যে, কিছু ইউরোপীয় এবং আমেরিকান রাজনীতিবিদ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। এটি হলো নব্য উপনিবেশবাদ এবং একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপের চেষ্টা।’
সম্প্রতি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে হস্তক্ষেপমূলকভাবে সরব হতে দেখা যাচ্ছে পশ্চিমা বিশ্বকে। গত ১৭ মে বাংলাদেশ সরকার কর্তৃক ‘মানবাধিক লঙ্ঘনের’ ঘটনা বন্ধ এবং বাংলাদেশের জনগণকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নেয়ার সর্বোত্তম সুযোগ করে দিতে জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসের ছয় সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দেয়।
এর কয়েকদিন পর গত ২৪ মে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে, যাতে নির্বাচনে কারচুপি, ভীতি প্রদর্শন এবং নাগরিক ও গণমাধ্যমের বাকস্বাধীনতায় যারা বাধা দেবে, তাদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
জুনের মাঝামাঝি সময়ে বাংলাদেশ বিষয়ে ওই ছয় মার্কিন কংগ্রেসম্যানের চিঠি প্রত্যাখ্যান করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ১৯২ মার্কিন নাগরিক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)