বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বিএনপি -ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শোভাযাত্রা থেকে আমরা প্রমাণ করব, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি।
গতকাল জুময়াবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিন বাংলাদেশের হাল ধরেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপর হাল ধরেছিল বেগম খালেদা জিয়া আর এখন হাল ধরেছে তারেক রহমান।
তিনি আরও বলেন, ২০২৪ সালে আমরা ছাত্রজনতার আরেকটা অভ্যুত্থান দেখেছি। দীর্ঘ ১৭ বছর আমরা লড়াই-সংগ্রাম করেছি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে।
গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তারা বাংলাদেশকে একটা লুটপাটের রাজত্ব এবং মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছিল।
মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসর অনেকে এখনও দেশে রয়ে গেছে। তারা ঘাপটি মেরে বসে আছে। তারা আবার বাংলাদেশকে আক্রমণ করবে। আমরা যেকোনো অপশক্তিকে উৎখাত করতে প্রস্তুত আছি। এর জন্য সবসময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও থাকব।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।