মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র:
বাংলাদেশে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না যুক্তরাষ্ট্র
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
মিডিয়ার ওপর সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা বিষয়ে আবারো প্রশ্নের মুখোমুখি হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। সপ্তাহ খানেক আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এক সাক্ষাৎকারে বলেছিলো, মার্কিন ভিসা নীতিতে বাংলাদেশের গণমাধ্যমও যুক্ত হবে।
গত সোমবার (২ অক্টোবর) হোয়াইট হাউজের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নেন মাথ্যু মিলার। সেখানে গণমাধ্যমে ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি উঠে আসে।
সেখানে বলা হয়, পিটার হাসের বিবৃতিকে বিরোধীদের পাশাপাশি কট্টরপন্থীরা স্বাগত জানিয়েছে। এরই মধ্যে গণমাধ্যমের ব্যক্তিরা হুমকি পেয়েছে, উগ্র মতবাদের সমালোচনাকারী সাংবাদিকদের তালিকাও প্রচার হচ্ছে। এছাড়া রাষ্ট্রদূতের বিবৃতিকে নাগরিক ও মানবাধিকার কর্মী, যুদ্ধাপরাধ বিরোধী প্রচারক, সম্পাদক, সাংবাদিক, লেখক, সংখ্যালঘু নেতারা সংবাদপত্রের স্বাধীনতার প্রতি অবমাননা হিসেবে দেখছে।
এ প্রেক্ষাপট উল্লেখ করে প্রশ্ন করা হয়, ‘সে কি রাষ্ট্রদূতের বিবৃতিকে সমর্থন করেন এবং ধর্মনিরপেক্ষ জাতিকে সমর্থনকারী এত বড় উদারপন্থী গোষ্ঠীর উদ্বেগকে সরাসরি অস্বীকার করেন’
মাথ্যু মিলার বরাবরই মতো সুর্নিদিষ্ট কোনো উত্তর না দিয়ে ভিসা নিষেধাজ্ঞা বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য তুলে ধরে। সে জানায়, এর মাধ্যমে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার ইচ্ছা নেই।
মিলার বলেছে, গত সপ্তাহে আমি যা বলেছিলাম তা আবারো বা একটু ভিন্ন ভাষায় বলি। বাংলাদেশীরা চায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যা যুক্তরাষ্ট্রও চায়। বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যম সবাই চায় আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক, যেমনটা আমরা চাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)