বাংলাদেশে নামেই গণতন্ত্র -ফিরমিন
, ০১ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ সামিন, ১৩৯১ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ৩০ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বাংলাদেশে সবেমাত্র নির্বাচন হয়েছে। কিন্তু তা গণতন্ত্র থেকে অনেক দূরে। ৭ই জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে শেখ হাসিনা তার টানা চতুর্থ মেয়াদে এবং সামগ্রিকভাবে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে জয়লাভ করেন। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছিলো। কিন্তু সরকার তাতে রাজি না হওয়ায় বিএনপি ভোট বর্জন করে। তাই ভোটের ফলাফল আগে থেকেই অনুমেয় ছিলো। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার এই প্রথা বাতিল করে, যদিও বিএনপির দাবি ছিল একটি অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য এটি একমাত্র উপায়।
তবে বিএনপির ভোট বর্জনের এটি একমাত্র কারণ ছিল না। প্রাক-নির্বাচন পর্বে সরকারের ভীতি প্রদর্শনের একটি নির্লজ্জ চিত্র দেখা গেছে। সরকারের সমালোচক, কর্মী এবং প্রতিবাদকারীরা হুমকি, সহিংসতা এবং গ্রেপ্তারের শিকার হয়েছেন। সরকারের অনুরোধে বিরোধী সদস্যদের বিরুদ্ধে আদালতের মামলাগুলিকে ত্বরান্বিত করা হয়, যাতে তারা নির্বাচনের আগে কারাগারেই অবরুদ্ধ থাকেন।
ফলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৩ এর মধ্যে ৮০০-এর বেশি মানুষকে দোষী সাব্যস্ত করা হয়। অভিযোগ উঠেছে যে, জোর করে স্বীকারোক্তি নিতে গিয়ে বিরোধী কর্মীদের বিরুদ্ধে নির্যাতন ও দুর্ব্যবহার করা হয়েছে। পুলিশ হেফাজতে মৃত্যুর খবরও পাওয়া গেছে। পুলিশ বিক্ষোভ নিষিদ্ধ করেছিল এবং ২৮ অক্টোবর মহাসমাবেশে পুলিশ রাবার বুলেট, টিয়ারগ্যাস এবং স্টান গ্রেনেড ব্যবহার করে। বিক্ষোভের পরে বানোয়াট অভিযোগে আরও হাজার হাজার বিরোধী সমর্থককে আটক করা হয়। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর সহিংসতা (বল প্রয়োগের জন্য সমালোচিত একটি অভিজাত ইউনিট) এবং পুলিশ বাহিনীর উপস্থিতিতে বিরোধী দলের কর্মীরা আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা আক্রমণের সম্মুখীন হয়। খবর সংগ্রহ করার সময় সাংবাদিকদেরও গালি দেয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে এবং হয়রান করা হয়েছে।
(অ্যান্ড্রু ফিরমিন সিভিকাস এর এডিটর-ইন-চিফ, সিভিকাস লেন্সের সহ-পরিচালক এবং লেখক। স্টেট অফ সিভিল সোসাইটি রিপোর্টের সহ-লেখক।)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)