ইতিহাস
বাংলাদেশে দ্বীন ইসলাম উনার আগমন ও মুসলিম শাসনের ইতিহাস (৩)
, ২২ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২৮ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৩ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস
ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজী রহমতুল্লাহি আলাইহি তিনি বাংলা বিজয় করার পর দেশ-দেশান্তর থেকে মুসলমানগণ এসে বাংলায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। ব্যবসা বাণিজ্য, সেনাবাহিনীতে চাকুরী ও অন্যান্য নানাবিধ উপায়ে মুসলমানরা জীবিকা নির্বাহ করতে থাকে। মুসলমানদের এ আগমনের গতিধারা চলতে থাকে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত। ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজী রহমতুল্লাহি আলাইহির বাংলা বিজয়ের পর থেকে ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে বাংলার শেষ মুসলিম সালতানাতের পতন পর্যন্ত ৫৫৪ বছরে ১০১ জন মুসলিম শাসক বাংলা শাসন করেন।
বাংলার মুসলিম শাসনকে কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন-
* খিলজীদের অধীনে ১২০৩-১২২৭ সাল পর্যন্ত
* দিল্লীর অধীনে ১২২৭-১৩৪১ সাল পর্যন্ত।
* ইলিয়াছ শাহী বংশের অধীনে ১৩৪২-১৪১৩ সাল পর্যন্ত।
* জালাল উদ্দিনের অধীনে ১৪১৪-১৪৪১ সাল পর্যন্ত।
* ইলিয়াছ শাহী বংশের অধীনে (দ্বিতীয় ধারা) ১৪৪২-১৪৮৭ সাল পর্যন্ত।
* হাবশী শাসনাধীন ১৪৮৭-১৪৯৩ সাল পর্যন্ত।
* হুসেনশাহী বংশের অধীনে ১৪৯৩-১৫৩৮ সাল পর্যন্ত।
* পাঠানদের অধীনে (শের শাহ ও সূর বংশ) ১৫৩৮-১৫৬৪ সাল পর্যন্ত।
* কররাণী বংশের অধীনে ১৫৬৫-১৫৮৬ সাল পর্যন্ত।
* মোঘল শাসনাধীন ১৫৭৬-১৭৫৭ সাল পর্যন্ত।
সাড়ে ৫০০ বছরের মুসলিম শাসনে যারা বাংলার মসনদে ছিলেন উনাদের মধ্যে কিছুসংখ্যক এমন ছিলেন যারা নিজ শক্তিতে ক্ষমতায় এসেছিলেন এবং দিল্লীর শাসকের অনুমোদন লাভ করেছিলেন। কিছুসংখ্যক শাসক ছিলেন সম্পূর্ণ স্বাধীন। আর অবশিষ্টাংশ দিল্লীর দরবার থেকে নিয়োগপত্র লাভ করে গভর্ণর অথবা নাজিম হিসেবে বাংলা শাসন করেন।
হযরত ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজী রহমতুল্লাহি আলাইহি তিনি বাংলা বিজয় করার পর বাংলায় আগত মুসলমানগণ এদেরকে মনেপ্রাণে মুহব্বত করেন এবং এ দেশকে স্থায়ী আবাসভূমি হিসেবে গ্রহণ করেন ও এ দেশের পূর্ব অধিবাসীদের সাথে ভালো আচরণ করেন। শাসক হিসেবে মুসলমানরা কখনই স্থানীয় জনগণের উপর কোনোরুপ অন্যায়-অবিচার করেননি। জনসাধারণও মুসলমানদের ইনসাফপূর্ণ আচরণে মুগ্ধ হয়ে উনাদের শাসন মেনে নিয়েছিলো।
বখতিয়ার খিলজী রহমতুল্লাহি আলাইহি বাংলা বিজয়ের পর আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা প্রতিষ্ঠিত করেন। তিনি মুসলমানদের জন্য দেশের বিভিন্ন স্থানে মসজিদ ও মাদরাসা স্থাপন করেন। সে সময় উনার উদারতা দেখে অনেক অমুসলিমই দ্বীন ইসলাম গ্রহণ করছিলো। এ বিষয়ে ঐতিহাসিকরা বলেন, ‘তিনি রক্তপিপাসু ছিলেন না। অকারণে হত্যা ও জনসাধারণের উপর জুলুম করতেন না। দেশে এক ধরনের জায়গীর প্রথা কায়েমের দ্বারা আভ্যন্তরীণ প্রশাসন ও সামরিক প্রধানদের সন্তুষ্ট রাখতেন।
বাংলার কতিপয় শাসন ক্ষমতায় ছিলেন-
১২০৩-৬: মুহম্মদ বখতিয়ার খিলজী
১২০৬-৮: মালিক ইজ্জদ্দীন মুহম্মদ শিরীন খিলজী
১২০৮-১০: হুসামউদ্দীন ইওয়াজ
১২১০-১৩: আলী মর্দার খিলজী
১২১৩-২৭: সুলতান গিয়াস উদ্দীন
উপরোক্ত সবার শাসনই ছিলো তৎকালীন দিল্লীর শাসক সুলতান কুতুবুদ্দীন আইবেকের সময়। (অসমাপ্ত)
-মুহম্মদ শাহ জালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাহাদাত মুবারক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বীর বিক্রম আক্রমণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারীদের শাহাদাত মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারবালায় ঐতিহাসিক পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফে শত্রুর মুখোমুখি হওয়ার পূর্ব মুহূর্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












