সম্পাদকীয়-১
বাংলাদেশে এ বছর আরও ৩০ লাখ মানুষ ‘অতিদরিদ্র’ হবে এবং জিডিপি প্রবৃদ্ধি নেমে হবে ৩.৩ শতাংশ। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও ভুল পদক্ষেপ দেশকে অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে।
, ২৭ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
এতদিন প্রচার করা হতো- “কারিগরি শিক্ষা থাকলে বেকারত্বের ভয় নেই”।
কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে বিশ্বব্যাংকের জরিপ বলছে, দেশে কারিগরি ডিগ্রি সম্পন্নের পর এক বছর পর্যন্ত বেকার থাকছেন ৭৫ শতাংশ পলিটেকনিক ডিগ্রিধারী। আর দুই বছর পর্যন্ত বেকার থাকেন ৩২ শতাংশ।
এদিকে অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি নিয়ে গত বুধবার রাতে প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে জানানো হয়েছে-
“বাংলাদেশে এ বছর আরও ৩০ লাখ মানুষ ‘অতিদরিদ্র’ হবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। অতিদারিদ্র্যের হার বেড়ে ৯ দশমিক ৩ শতাংশ হবে। ২০২৪ সালে এই হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ। ”
তাহলে প্রশ্ন উঠছে, পতিত দুর্নীতিবাজ জালিম সরকারের চেয়েও কী অন্তর্বর্তী সরকারে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান খুব খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে না?
গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৩.৩ শতাংশে নেমে যাওয়ার কথা বলা হয়েছে। একদিকে বাণিজ্যিক সক্ষমতা হ্রাস পাওয়া, অন্যদিকে নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি অর্থনীতির সূচকগুলোতে নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে।
আমাদের কৃষিভিত্তিক অর্থনীতি, বেসরকারি উদ্যোগের তৈরি পোশাক খাত এবং প্রবাসীদের আয়ের উপর নির্ভরশীল রেমিটেন্স প্রবাহের উপর দাঁড়িয়ে থাকা অর্থনীতি এমনিতেই ৩-৪ শতাংশের উপর প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম। বিশ্বব্যাংক ৩.৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির যে আভাস দিচ্ছে, তা নিয়ে সংশয় থাকলেও পরিস্থিতি যে অনুকূল নয়, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির এই পূর্বাভাস দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধির চেয়ে প্রায় আড়াই শতাংশ কম। উদ্বৃত্ত পরিস্থিতিতে নানাবিধ দাবিদাওয়া নিয়ে প্রতিদিনই রাজপথে ও শিল্পাঞ্চলে অশান্তি, বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা দেখা দিচ্ছে। নির্বাচনকে সামনে রাখে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে ঐক্য, সমঝোতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করতে না পারলে দেশের অর্থনীতিতে যে ধরনের প্রভাব পড়তে পারে, বিশ্বব্যাংকের প্রতিবেদনে তারই আভাস প্রতিফলিত হয়েছে। অর্থনীতির এমন নাজুক অবস্থা হঠাৎ করেই দেখা দেয়নি। এহেন বাস্তবতায় সরকারের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
আইনশৃঙ্খলা বাহিনীসহ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশে এক প্রকার নৈরাজ্যকর পরিস্থিতি দেখা গেছে। এখনো সবকিছুর উপর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি। ছাত্র-জনতার অভ্যুত্থানের সহযোগী রাজনৈতিক পক্ষগুলোর মধ্যকার স্বার্থের দ্বন্দ্ব ও মতভিন্নতা শিক্ষাঙ্গন ও রাজপথে উত্তাপ ছড়াতে দেখা যাচ্ছে। নানাবিধ সংস্কার, পতিত স্বৈরাচারের গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার ও নির্বাচনের সময়সীমা নিয়ে অনিশ্চয়তা থাকায় এবং সরকারের মেয়াদ নিয়ে অনিশ্চয়তা থাকায় নতুন বিনিয়োগ উদ্যোগেও অনিশ্চয়তা দেখা যাচ্ছে।
ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির কারণে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরণের সামাজিক অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। ভারত-পাকিস্তান, চীন-মার্কিন বৈশ্বিক উত্তেজনার কারণে অর্থনৈতিক অনিশ্চয়তা আরো প্রকট আকার ধারণ করতে পারে। এহেন বাস্তবতায় দেশীয় শিল্পোদ্যোগ ও কর্মসংস্থানের দিকে নজর দিতে হবে। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির মুখে যে কোনো সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তিও চরম সংকট ও পতনের সম্মুখীন হতে পারে।
প্রসঙ্গত, বিগত শতকের শেষদিকে নাইজেরিয়ার কথা এক্ষেত্রে স্মরণ করা যেতে পারে। জ্বালানি ও শিল্প বিনিয়োগে বিপুল সম্ভাবনাময় দেশটি আভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক অস্থিতিশীলতার মুখে অর্থনৈতিক দেউলিয়াত্ব বরন করে। রুঢ় বাস্তবায়ন হলো- অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও ভুল পদক্ষেপ দেশকে অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে। সঙ্গতকারণেই এ সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিনিয়োগ ও কর্মসংস্থান ছাড়া দারিদ্র্য রোখার সহজ পথ নেই।
তাই সরকারকে গ্যাসের দাম কমানো, বন্ধ কারখানা চালু- দেশী ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা, নতুন উদ্যোক্তাদের প্রনোদনা প্রদান সহ প্রয়োজনীয় সব যোগান দিতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকার দলীয় শ্রমিক কর্মচারী তথা গণ আন্দোলনের মুখে সাবেক প্রতারক সরকার যেখানে ডিপিওয়ার্ল্ড নিষিদ্ধ করেছে সেখানে নির্বাচিত দাবীদার বর্তমান সরকার কী করে সে দেশ বিক্রির পথেই হেটে ডিপিওয়ার্ল্ডকে আনতে পারে?
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং দিপাক্ষিক চুক্তি- এমনকী নিজ দেশের সংবিধান সবই ভারত বর্বরতার সাথে লঙ্ঘন করে ও করছে। ভারতকে কঠিন শিক্ষা দিতে হবে এবং সাবেক উপদেষ্টা বিবৃত ২২ লাখ ভারতীয়কে অবিলম্বে পুশব্যাক করতে হবে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ সুমহান বেমেছাল বরকতময় ১৯শে যিলহজ্জ শরীফ! সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি এই মহিমান্বিত দিনটি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকা বাংলাদেশকে আরো বেশী তুলা আমদানিতে চাপ সৃষ্টি করছে। আম্রিকা থেকে তুলা আমদানি জটিল, অধিক ব্যয় ও সময় সাপেক্ষ। অথচ একটু উদ্যোগ নিলে বাংলাদেশই হতে পারে তুলায় স্ব-নির্ভর। ইনশাআল্লাহ।
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নানা নামে বিভিন্ন কর আরোপকে মহা জুলুম হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে নানা কর পরিকল্পনা নিয়ে গভীর দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সরকারকে অন্যায্য কর মুক্ত বাজেট দিতে হবে।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












