বাংলাদেশের সর্ববৃহৎ ফিলিস্তিন পতাকা নিয়ে মিছিল
আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস (জুমুয়াবার, ২৯ নভেম্বর)। দিনটিকে ঘিরে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
নিজেদের অনলাইন পোস্টে বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরে বিকেল তিনটার দিকে এ কর্মসূচির ডাক দেওয়া হয়। এতে দেশের সর্ববৃহৎ ফিলিস্তিন পতাকা নিয়ে মিছিল করা হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, ১৯৭৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতিবছর ২৯ নভেম্বর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক এ দিবসটি পালনের আহ্বান জানায়। এর ১০ বছর পরে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস হিসেবে পালন হয়ে আসছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।