বাংলাদেশের সঙ্গে তাত্ত্বিক ও ব্যবহারিক বিনিময় জোরদার করবে চীন : চীনা রাষ্ট্রদূত
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ ছানী, ১৩৯১ শামসী সন , ০২ জুলাই, ২০২৩ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছে, বেইজিং ঢাকার সঙ্গে আধুনিকায়ন, বাংলাদেশ-চীন উন্নয়ন কৌশলের সমন্বয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক বিনিময় জোরদার করবে।
সে বলেছে, ‘বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের টেকসই উন্নয়নের প্রচারে এবং চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বকে আরও গভীর করবে। ’
গত রোববার রাতে চীনা দূতাবাসে আয়োজিত ‘চীন-বাংলাদেশ অংশীদারিত্ব-বিল্ডিং স্ট্রং কমিউনিটি টুগেদার রিপোর্ট লাঞ্চ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলে চীনা রাষ্ট্রদূত।
ইয়াও বলেছে, কয়েক বছর ধরে বাংলাদেশে কর্মরত শত শত চীনা প্রতিষ্ঠান পরিবেশ সুরক্ষা, সৎ কার্যক্রম, কমিউনিটি সেবা, কর্মসংস্থান সৃষ্টি, কর্মচারী প্রশিক্ষণ, জনকল্যাণ এবং দাতব্য কার্যক্রম গ্রহণের মাধ্যমে তাদের সামাজিক দায়িত্ব পালনে দীর্ঘ মেয়দি বিনিয়োগ করেছে।
সে বলেছে, আমরা দুই দেশের জনগণের বন্ধুত্বকে শক্তিশালী করব, মঙ্গল বাড়াব, একে অপরের ঘনিষ্ঠ হয়ে উঠব এবং বন্ধুত্বের আরও দূত গড়ে তুলব যাতে চীন-বাংলাদেশ বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে চলে যায়।
রাষ্ট্রদূত বলেছে, এ বছর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ১০ম বার্ষিকী এবং চীনের উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণের ৭ম বার্ষিকী।
সে বলেছে, ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দ্বারা অনুপ্রাণিত হয়ে, বাংলাদেশে চীনা উদ্যোগগুলো মানবজাতির জন্য ভাগ করা ভবিষ্যতের একটি সম্প্রদায় গড়ে তোলার ধারণাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। সক্রিয়ভাবে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করেছে। বাংলাদেশকে তার উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে সাহায্য করেছে, এবং তাদের বাংলাদেশী প্রতিপক্ষের সাথে নিজস্ব উন্নয়ন অভিজ্ঞতা এবং অর্জন শেয়ার করেছে। ’
ইয়াও বলেছে, বাংলাদেশে চীনা দূতাবাস বাংলাদেশে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন লেখার নেতৃত্ব দিচ্ছে, যা চীন-বাংলাদেশ বন্ধুত্বের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যত উন্নয়নের দিকটি ব্যাপকভাবে প্রদর্শন করে।
রষ্ট্রদূত বলেছে, এ বছর চীনের সহায়তার কাঠামোর আওতায় চীন বাংলাদেশকে প্রশিক্ষণের জন্য চীনে যাওয়ার এবং ডিগ্রি শিক্ষায় অংশগ্রহণের প্রায় ২’টি সুযোগ দেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)