বাংলাদেশের সংখ্যালঘু নয়, ভারতকে নিজ দেশের সংখ্যালঘুর অধিকার নিশ্চিত করতে হুঁশিয়ারী
বাংলাদেশের সংখ্যালঘু নয়, বরং ভারতকে নিজ দেশের সংখ্যালঘুর অধিকার নিশ্চিত করতে হুশিয়ারী দিয়েছে বাংলাদেশের জনগণ। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ৫ সেপ্টেম্বর, রাজধানীর মালিবাগ মোড়ে এক মানববন্ধনে এ হুঁশিয়ারী জানায় ইনসাফ কায়েমে নাগরিক সমাজ নামক একটি সংগঠন।
সংগঠনটির আহবায়ক ও মুখপাত্র মুহম্মদ আরিফুল খবির ভারতকে উদ্দেশ্য করে বলেন, আপন চরকায় তেল দাও ভারত। আগে নিজ দেশের সংখ্যালঘুর অধিকার নিশ্চিত করো, বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে তোমার চিন্তা করতে হবে না।
মুহম্মদ আরিফুল খবির বলেন, ভারত কিছু হলেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিয়ে কথা বলে। অথচ তার দেশেই প্রতিনিয়ত সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। বিশেষ করে সম্প্রতি ভারতের আসামে মুসলমানদের জুমুয়া নামাজের ২ ঘণ্টা ছুটি কেটে নেয়া হয়েছে। এছাড়া মহারাষ্ট্রে মসজিদে ঢুকে মুসলমানদের হত্যা করার ঘোষণা দিয়েছে এক বিজেপি নেতা। এছাড়া ভারতে ঘরে গরুর গোশত থাকলে মুসলমানদের পিটিয়ে হত্যা করা হয়, মুসলিম মহিলাদের প্রকাশে নির্যাতন করার ঘোষণা দেয়া হয়, জোর করে মুসলমানদের ছিরাম বলানো হয়। এত এত সংখ্যালঘু নির্যাতনের পরও ভারত কোন সাহসে নিজের দিকে না তাকিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের দিকে তাকায়? প্রশ্ন করেন, মুহম্মদ আরিফুল খবির।
ইনসাফ কায়েমে নাগরিক সমাজের সমন্বয়ক মুহম্মদ রাসেল মিসৌরী বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা রাজার হালে থাকে। ভারতে যেখানে ঈদের দিন মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে হয়, সেখানে বাংলাদেশের হিন্দুরা সাধারণ ও ঐচ্ছিক ছুটি মিলিয়ে সকল পূজায় দীর্ঘ ছুটি পায়।
মুহম্মদ রাসেল মিসৌরী বলেন, বাংলাদেশে হিন্দুদের দূর্গা পূজা, জন্মাষ্ঠমীসহ সকল ছূটি ঐচ্ছিক করা উচিত। হিন্দুরা তাদের পূজায় ছুটিতে থাকুক, কিন্তু মুসলমানরা কেন পূজার ছুটিতে বাসায় বসে থাকবে? মাত্র ২% হিন্দু ধর্মাবলম্বীর জন্য ৯৮% মুসলমান জনগোষ্ঠীকে বসিয়ে রাখা অর্থনীতির জন্য কখনও সুখকর হতে পারে না। -প্রেস বিজ্ঞপ্তি।
আরও পড়ুন
সব ›
ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত
ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার…
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আব…
পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে…
বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে…
জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি
সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্…
চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি…
‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি
ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী…
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।