বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের উদ্বেগ দেখানোর কিছু নেই -ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। চট্টগ্রামে আইনজীবী হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তিনি।
গতকাল ইয়াওমুল আহাদ (বুধবার) বিএনপি নেতা ডাক্তার জাহিদ বলেন, ৯০ ও ২৪-এর গণঅভ্যুথান থেকে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে।
ছাত্র-জনতার আন্দোলন ব্যর্থ করার জন্য পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করছে উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, ইসকননেতা চিন্ময়কে গ্রেফতার নিয়ে ভারতের উদ্বেগ দেখানোর কিছু নেই, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।