বাংলাদেশী কৃষককে বিএসএফের নির্যাতন
কুড়িগ্রাম সংবাদদাতা:
, ২৬শে জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ সামিন, ১৩৯০ শামসী সন, ২০ই জানুয়ারি, ২০২৩ খ্রি:, ০৫ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সকালে ফুলবাড়ী সদর ইউনিয়নের সীমান্তঘেঁষা কুটিচন্দ্রখানা নাকারজান এলাকায় এ ঘটনার কথা শুনেছেন বলে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের গংগারহাট ক্যাম্পের নায়েক সুবেদার নুরুল ইসলাম জানান। আমজাদ হোসেন (৫০) নামের এই বাংলাদেশি কৃষককে অজ্ঞাত স্থানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয়রা জানান। আমজাদ হোসেন কুটিচন্দ্রখানা নাকারজান গ্রামের প্রয়াত আজিমুদ্দিনের ছেলে।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘন কুয়াশার মধ্যে আমজাদ হোসেন সীমান্তের জিরোলাইনে আলু ক্ষেত দেখতে যান। এ সময় ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার অধীন ১৩৮ ব্যাটালিয়নের টহলরত বিএসএফ সদস্যরা আমজাদকে আটক করে।
তারা তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। অজ্ঞান হয়ে গেলে আলু ক্ষেতে ফেলে রেখে কাটাতাঁরের ভিতরে চলে যায় বিএসএফ সদস্যরা।
পরে পরিবারের লোকজন ওই আলু ক্ষেত থেকে আমজাদ হোসেনকে উদ্ধার করেন। বর্তমানে অজ্ঞাত স্থানে রেখে তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
সীমান্ত এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম ও হয়রত আলী জানান, বিএসএফের মারধরে আমজাদ হোসেন আহত হয়েছেন বলে তারা শুনেছেন। তবে তাকে কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে তা তারা জানেন না।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট ক্যাম্পের নায়েক সুবেদার নুরুল ইসলাম বলেন, “লোক মারফত শুনেছি একজন বাংলাদেশি কৃষক আলুর ক্ষেত দেখার জন্য সীমান্তে গিয়েছিল। এ সময় ওই কৃষককে আটক করে বেদম মারপিট করেছে বিএসএফ। খবর পেয়ে দ্রুত বিজিবির একটি টহল নিয়ে ঘটনাস্থলে গিয়েছে।” আহত বাংলাদেশি কৃষকের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই; তবে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)