বাংলাদেশীসহ দক্ষিণ এশীয়দের পাচারে জড়িত চক্র ভেঙে দিলো লাটভিয়া
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯২ শামসী সন , ২৮ জুলাই, ২০২৪ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
রাশিয়া-বেলারুশ সীমান্তে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও আফগান অভিবাসীদের পাচারে জড়িত একটি চক্র ভেঙে দিয়েছে বলে দাবি করেছে লাটভিয়া কর্তৃপক্ষ। এ ঘটনায় আটক ব্যক্তিরা লাটভিয়ার নাগরিক বলে জানানো হয়েছে।
গত ২৪ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে লাটভিয়ার বর্ডার গার্ড জানিয়েছে, একাধিক অভিযানে চার লাটভিয়ান নাগরিককে আটক করা হয়েছে। তারা ২৭ জন অনিয়মিত অভিবাসীকে রাশিয়া ও বেলারুশ সীমান্ত দিয়ে লাটভিয়ার ভূখ-ে বেআইনিভাবে প্রবেশে সহায়তা করেছিলো অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার প্রথম অভিযানটি পরিচালিত হয় পূর্ব লাটভিয়ায়। ওই সময় সীমান্তরক্ষীরা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এশিয়ার বিভিন্ন দেশের ১৬ নাগরিককে উদ্ধার করে। তাদের মধ্যে ১৩ জন পাকিস্তানের, দুজন আফগানিস্তানের এবং একজন ভারতীয় নাগরিক। তাদের কাছে কোনো ধরনের বৈধ ভিসা বা ভ্রমণনথি ছিল না। এসময় লাটভিয়ান গাড়িচালককেও আটক করা হয়।
এই অভিযানের কিছুক্ষণ পরে তদন্তকারী কর্মকর্তারা সীমান্তে অনিয়মিত অভিবাসীদের সহায়তা প্রদানে সন্দেহের কারণে একটি বাড়ি থেকে আরও দুই লাটভিয়ান নাগরিককে আটক করে।
ওই বাড়িতে বাংলাদেশ ও পাকিস্তানের আরও ১১ নাগরিককে খুঁজে পায় কর্তৃপক্ষ। তাদের পাচারের উদ্দেশ্যে বাড়িটির নিচের অংশে লুকিয়ে রাখা হয়েছিল।
অপরদিকে, দেশটির পূর্ব কালুপে অঞ্চলের একটি খামারে অভিযান চালিয়ে আরও দুই লাটভিয়ান নাগরিককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তারা অভিবাসী পাচারে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
আটক হওয়া চার ব্যক্তি ও এক গাড়িচালকের বিরুদ্ধে লাটভিয়ার আইন অনুসারে অভিবাসী পাচারে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ চক্রটির কার্যক্রম পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)