বাংলাদেশি ‘অনুপ্রবেশকারীদের’ নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিতের ঘৃণ্য বক্তব্য
-উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ রবি , ১৩৯২ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি ন্যক্কারজনক হুমকি দিয়েছে ভারতের কেন্দ্রীয় হিন্দুত্ববাদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত। গত জুমুয়াবার (২০ সেপ্টেম্বর) ঝাড়খ-ের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় সে বলেঠে, বিজেপি সরকার গঠনের পর ঝাড়খ-ের প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করবে বিজেপি সরকার। স্থানীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এই খবর জানিয়েছে।
উপজাতীয় স্বাধীনতা সংগ্রামী সিধু কানহুর জন্মস্থান হিসেবে সম্মানিত সাঁওতাল পরগণার ভোগনাডিতে দাঁড়িয়ে অমিত বলেছে, পরিবর্তনের এই যাত্রা রাজ্যের প্রতিটি গ্রামে ২ অক্টোবর পর্যন্ত পরিবর্তনের বার্তা দেবে।
পরিবর্তন যাত্রা সম্পর্কে অমিত বলেছে, ‘কিসের পরিবর্তন? ঝাড়খ-ে মুখ্যমন্ত্রী বদলানো নয়। এমনকি বিজেপিকে ক্ষমতায় আনাও নয়। এই দুর্নীতিবাজ সরকারকে অপসারণ করারা এবং দুর্নীতি দমন করতে পারে এমন একটি সরকার আনার পরিবর্তন করতে হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, আমি আপনাদের সবাইকে ঝাড়খ-ে বিজেপি সরকার গঠনের আবেদন জানাতে চাই। আমরা প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো ঝুলিয়ে সোজা করব।
লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা সাঁওতাল পরগণায় উপজাতীয় জনসংখ্যার হ্রাস এবং ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ জনসংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলো। এবার অমিতও তাদের বক্তব্যেরই পুনরাবৃত্তি করেছে।
অমিত শাহ অভিযোগ করে, এই জমি আদিবাসীদের। তবে এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আর আদিবাসীরা ৪৪ শতাংশ থেকে ২৮ শতাংশে নেমে এসেছে। যেহেতু অনুপ্রবেশকারীরা জেএমএম, কংগ্রেস ও আরজেডির ভোটব্যাংক, তাই এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে।
সে বলেছে, আমি ঝাড়খ- হাইকোর্টকে ধন্যবাদ জানাতে চাই যে, এটি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে এবং কেন্দ্র শিগগিরিই এই তদন্তে ঝাড়খ- সরকারের সহায়তায় একটি কমিটি গঠন করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)