বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করলো ভারতীয় খাসিয়ারা
সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ারা গুলি করে জমির আহমদ নামে এক বাংলাদেশি যুবককে হত্যা করেছে। গতকাল বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে সীমান্তের মেইন পিলারের টিপরাখলা-ঘিলাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জমির আহমদ উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, এদিন বিকেল ৪টার দিকে টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থানে নোম্যান্স ল্যান্ডে খাসিয়াদের গুলিতে জমির আহমদ আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসকরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।