বাংলাদেশি পর্যটক কমায় পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ
, ২১ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ রবি’ ১৩৯১ শামসী সন , ০৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ভারতের পশ্চিমবঙ্গে হঠাৎ করে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় সেখানকার ব্যবসায়ীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। আশঙ্কাজনক হারে ভাটা পড়েছে তাদের ব্যবসা। মাথায় হাত পড়েছে কলকাতার নিউমার্কেট এলাকার হোটেল ব্যবসায়ীদের। খবর টাইমস অব ইন্ডিয়ার।
স¤প্রতি ভিসা জটিলতাসহ নানা কারণে সৃষ্টি হয়েছে এ সংকট। এমন পরিস্থিতিতে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার দাবি জানাচ্ছে ব্যবসায়ীরা।
সাধারণত বছরজুড়েই ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের আনাগোনা থাকে। আর কলকাতায় পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা এই নিউমার্কেট এলাকা। বেশিরভাগ মানুষই শহরটিতে গিয়ে আশপাশের মার্কুইস স্ট্রিট, কিডস স্ট্রিট, সদর স্ট্রিট, টটি লেনের হোটেলগুলোতেই অবস্থান করেন। তবে কিছুদিন যাবত ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। বর্তমানে পর্যটকহীন কলকাতার নিউমার্কেট এলাকা।
ব্যবসায়ীরা জানায়, আগে দিনে অন্তত হাজার পাঁচেক পর্যটকের ঠিকানা ছিল নিউমার্কেট। যা বর্তমানে পাঁচশ এরও কম। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে তারা। বিশেষ করে হোটেল ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, বাংলাদেশি পর্যটক কমার কারণ জানতে বৈঠকও করেছে কলকাতার ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন। তারা বলছে, সা¤প্রতিক ভিসা জটিলতাই এই সংকটের মূল কারণ। এছাড়া ইমিগ্রেশনে ভোগান্তি, হোটেল ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থ রাখা এবং ছিনতাইয়ের মতো বিক্ষিপ্ত ঘটনাও দায়ী। এই সংকট মোকাবেলায় বাংলাদেশি পর্যটকদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)