বায়ুদূষণ:
বাংলাদেশসহ দ. এশিয়ায় বছরে মৃত্যু ২০ লাখ
, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি যতই দ্রুত বৃদ্ধি পাচ্ছে ততই পরিবেশগত সমস্যাগুলো জটিল আকার ধারণ করছে। সম্প্রতি বায়ুদূষণের মাত্রা লক্ষ্য করলে দেখা যায়, দূষণের দিক থেকে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি শহর সামনের সারিতে রয়েছে। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হচ্ছে,
দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে বিশ্বের দশটি সবচেয়ে দূষিত শহরের মধ্যে ৯টিই রয়েছে। এসব শহরের নাগরিকদের জন্য যা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানে বায়ুদূষণে বছরে ২০ লাখের বেশি মানুষ মারা যায়।
গতকালও দূষণের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে ঢাকার বায়ু। আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার এ তথ্য দিয়েছে। ৩২৯ স্কোর নিয়ে গতকাল (শনিবার) আইকিউ এয়ারের দূষিত শহরের তালিকার শীর্ষে, বিপজ্জনক শ্রেণিতে রয়েছে ঢাকা। গতকালও (জুমুয়াবার) ঢাকার বায়ু ছিল বিপজ্জনক, স্কোর ছিল ৩৩৫।
গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, ৩০৯ স্কোর নিয়ে ঢাকার পরের অবস্থানে, বিপজ্জনক শ্রেণিতে রয়েছে ঘানার আক্রা। ২১৩ স্কোর নিয়ে এর পরের স্থানে রয়েছে চীনের বেইজিং।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২০০। ১৮৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি, ৬ষ্ঠ স্থানে রয়েছে মুম্বাই, স্কোর ১৮৭।
এর পরের স্থানগুলোতে রয়েছে চীনের সেনইয়াং, মঙ্গোলিয়ার উলানবাটর, উত্তর মেসিডোনিয়ার কোজে এবং দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেহরানের আকাশে ‘রহস্যময় বস্তুর’ ঝলকানি, যা জানা গেল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, ভিডিও ভাইরাল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষমতার অপব্যবহার করে বিয়ে করতে মরিয়মকে বাধ্য করা হয়েছিল: রাষ্ট্রপক্ষের আইনজীবী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)