বাংলাদেশকে ট্রানজিট করে ভারতে ব্যান্ডউইথ সরবরাহের পরিকল্পনা সামিটের
, ০৪ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ৩১ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যান্ডউইথ সরবরাহে বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহারের আবেদন করেছে সামিট কমিউনিকেশনস লিমিটেড। সামিটের আবেদনের পর সরকারের কাছে সম্মতি চেয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
জানা গেছে, গত বছরের মার্চে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে অনুমতি চেয়ে এই আবেদন করেছিল দেশের সবচেয়ে বড় ফাইবার অপটিক নেটওয়ার্ক কোম্পানি সামিট কমিউনিকেশনস লিমিটেড।
কিন্তু দেশের বিদ্যমান আইনগুলো বাংলাদেশ থেকে দেশের বাইরের অপারেটরদের কাছে টেলিযোগাযোগ পরিষেবা ট্রানজিটের অনুমতি দেয় না। তাই বিটিআরসি এখন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদন চাইছে।
মূলত আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) অপারেটর সামিট কমিউনিকেশনস ভারতী এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যান্ডউইথ সরবরাহের পরিকল্পনা করছে।
আখাউড়া হয়ে আগরতলাকে কক্সবাজার ও কুয়াকাটায় বাংলাদেশের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের সঙ্গে সংযুক্ত করে সিঙ্গাপুর পৌঁছানোই এই সেবার মূল উদ্দেশ্য। এই সেবাটি একটি আন্তর্জাতিক বেসরকারি লিজড সার্কিট হিসেবে পরিচিত, যা ট্রানজিট রুট হিসেবে বাংলাদেশের ভূমি ব্যবহার করবে।
এর মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয় ও নাগাল্যান্ডে দ্রুত গতির ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব হবে।
বিটিআরসির এক নথিতে বলা হয়েছে, তাদের কর্মকর্তাদের কাছে এ বিষয়ে একটি প্রেজেন্টেশন পেশ করেছে সামিট কমিউনিকেশনস।
এতে বলা হয়েছে, ভারতের অভ্যন্তরীণ ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে চেন্নাই হয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে ওই রাজ্যগুলো সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত।
বর্তমানে দেশটির উত্তর-পূর্ব অংশ থেকে চেন্নাইয়ের ল্যান্ডিং স্টেশনে পৌঁছতে প্রায় ৫ হাজার ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। এছাড়া, এই অঞ্চলের পাহাড়ি প্রকৃতির কারণে ফাইবার অপটিক নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও নতুন নেটওয়ার্ক স্থাপন তুলনামূলক কঠিন। অর্থাৎ নেটওয়ার্ক সুরক্ষিত রাখা বেশ কঠিন কাজ।
এ বিষয়ে দেশের জানতে চাইলে একটি ইন্টারনেট অপারেটরের এক শীর্ষ নির্বাহী বলেন, বাংলাদেশের ব্যান্ডউইথ চাহিদার একটি বড় অংশ ভারতীয় অপারেটররা পূরণ করে। সুতরাং, ভারতে ব্যান্ডউইথ রপ্তানি করা খারাপ আইডিয়া নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশও বিএসসিপিএলসির মাধ্যমে ব্যান্ডউইথ রপ্তানি করে। কিন্তু বর্তমান নিয়মে আইটিসি অপারেটররা তা করতে পারে না।
তার ভাষ্য, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো- কোনো বেসরকারি অপারেটরকে সুযোগ দেওয়া হলে ভারত থেকে আমদানি করা ব্যান্ডউইথ শেষ পর্যন্ত ভারতেই শেষ হয়ে যেতে পারে।
'এতে ভারতে বিএসসিপিএলসির ব্যান্ডউইথ রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে,' মন্তব্য করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












