বাঁধের কারণে মৃত্যুর মুখে আরও একটি নদী
, ২৭শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ সাবি’, ১৩৯২ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নীলফামারী সংবাদদাতা:
ডিমলা উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত ২০ কিলোমিটার দীর্ঘ তিস্তার শাখা নদী কুমলাই এখন মৃত্যুর মুখে।
এই নদীর উভয় প্রান্তই তিস্তার সঙ্গে সংযুক্ত ছিল। কিন্তু তিস্তায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত একটি বাঁধ এই নদীর উৎস ও পতিতস্থল উভয়ই বন্ধ করে দেয়। এখন বর্ষায় নদীর পানি কূল ছাপিয়ে আশেপাশের গ্রামগুলোকে প্লাবিত করে দেয়। আর বছরের বাকি সময় পানিবিহীন থাকে কুমলাই।
অভিযোগ আছে, ভূমিদস্যুদের সহায়তায় এই বাঁধ তৈরি করা হয়েছে। এরপর শৈল্ল্যার বাঁশতলা ও মতির বাজারে দুই জায়গায় দুটি খাল কেটে কুমলাইয়ের পানি ধূম ও নাউতারা নদীতে ফেলার ব্যবস্থা করা হয়।
কুমলাই সংলগ্ন গয়াবাড়ী গ্রামের বাসিন্দা সাইফুর রহমান জানান, এই খালগুলো দিয়ে পানি বেরিয়ে যাওয়ায় প্রায় সম্পূর্ণ নদী পানিশূন্য হয়ে পড়ে। শুকনো নদীবক্ষে তখন দখলের বেপরোয়া উৎসব শুরু হয়।
স্থানীয় সমাজকর্মী আলমগীর কবির বলেন, এলাকার মানুষ পাউবোর কাছে দাবী জানিয়েছিল, খাল কেটে সরাসরি সব পানি বের না করে সেখানে রেগুলেটর বা স্লুইসগেট নির্মাণ করা হোক। সেটা করলে বর্ষায় গেট খুলে অতিরিক্ত পানি বের করে দেওয়া যেত। বাকি সময় গেট বন্ধ করে পানি সংরক্ষণ করা যেত। এভাবে নদীটিকে বাঁচিয়ে রাখা সম্ভব হতো।
এ বিষয়ে পাউবোর ডালিয়া ডিভিশনের উপ বিভাগীয় প্রকৌশলী আকাশ দত্তের দৃষ্টি আকর্ষণ করলে সে বলেছে, বন্যা কিংবা নদী ভাঙ্গন থেকে মানুষ, পশুপাখি, ফসল রক্ষায় খাল কেটে কোনো নদীর পানি অন্য নদীতে স্থানান্তর করা আমাদের দপ্তরের একটি অনুমোদিত পদ্ধতি যা আমরা বিভিন্ন স্থানে করেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘খাইতে দেয় নাই, ১৬ জনের মধ্যে ৪ জন বাঁইচা আছি’
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকৃত মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আনতে দিবে না ভারত
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফজরের নামাজ চলাকালে মসজিদে গুলি, আহত ২
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গতানুগতিক কার্যক্রমে আটকা মশক নিধন
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অরুণাচলে ১৫টি মসজিদ বন্ধ, মুসলমানদের তীব্র ক্ষোভ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার একসঙ্গে ১২৫ জনকে সীমান্তে জড়ো করেছে বিএসএফ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বীর যোদ্ধাদের আক্রমণের পর সেনাসহ পুড়ছে দখলদারদের সেনাবাহী যুদ্ধযান।
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘খাইতে দেয় নাই, ১৬ জনের মধ্যে ৪ জন বাঁইচা আছি’
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকৃত মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আনতে দিবে না ভারত
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)