বহুমুখী সমস্যায় বন্ধ হয়ে গেছে ৫০ শতাংশ শিল্প ইউনিট
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সামিন, ১৩৯১ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
প্রতিষ্ঠার পর থেকেই নানা জটিলতায় ধুঁকছে সাতক্ষীরা বিসিক শিল্পনগরী। তিন দশকেও গড়ে ওঠেনি ভালো কোনো শিল্পপ্রতিষ্ঠান। উল্টো সুযোগ-সুবিধার অভাবে এখান থেকে ব্যবসা গুটাচ্ছেন উদ্যোক্তারা। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় ৫০ শতাংশ শিল্প ইউনিট।
উদ্যোক্তা ও শিল্প-কারখানার মালিকরা বলছেন, জেলার শিল্পনগরীতে উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নয়ন হয়নি। নেই ব্যবসাবান্ধব পরিবেশও। সুযোগ-সুবিধার অভাবে বন্ধ হয়ে পড়ছে অনেক শিল্প-কারখানা। নতুন উদ্যোক্তাও আসছে না। আগ্রহী হচ্ছে না বড় বিনিয়োগে।
জানা গেছে, ৪১টি শিল্প ইউনিট নিয়ে শিল্পনগরীটির যাত্রা। কিন্তু এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অন্তত ১৮টি। বাকি ২২টি ইউনিটের অবস্থাও রুগ্ন। কার্যত উৎপাদনে আছে ছয়-সাতটি ইউনিট।
উদ্যোক্তারা জানান, প্রতিষ্ঠার পর থেকে এ শিল্পনগরীতে নানা সমস্যা দেখা দেয়। এসব সমস্যার মধ্যে অন্যতম হলো প্রতি বর্ষা মৌসুমে পানিবদ্ধতা, সুপেয় পানির সংকট, সীমানা প্রাচীর না থাকা, প্রশস্ত সড়ক না থাকা। রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি। এসব সমস্যার পেছনে বিসিক কর্মকর্তাদের দায়িত্বহীনতা ও অসহযোগিতাকে দায়ী করছেন তারা।
তবে বিসিক কর্মকর্তারা জানান, শিল্প-কারখানা বাড়াতে সরকার ৮ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা বিসিক শিল্পনগরীর অবকাঠামো উন্নয়নকাজ শুরু করেছে।
প্রসঙ্গত, ১৯৯০ সালে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য সদরের বিনেরপোতায় ১৫.৯৮ একর জমির ওপর বিসিক শিল্পনগরী স্থাপন করা হয়। ৯৬টি প্লটে মোট ৪১টি ইউনিট বা শিল্প-কারখানা গড়ে ওঠে এখানে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টি-ঢলে ২০ হাজার কৃষকের শতকোটি টাকার ধান পচে নষ্ট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)