বহুমুখী ব্যবহারে বাড়ছে ভুট্টার চাহিদা ও আবাদ
নিজস্ব প্রতিবেদক:
দেশে পোলট্রি শিল্পের প্রসারের সঙ্গে বাড়ছে ভুট্টার চাহিদা ও উৎপাদন। একই সঙ্গে বাড়ছে আমদানির পরিমাণও। পোলট্রির পাশাপাশি পশু ও মৎস্য খাদ্যেরও অন্যতম প্রধান উপকরণ ভুট্টা। গবাদিপশুকে ঘাস হিসেবেও খাওয়ানো হয় এর গাছ। আবার মানুষের বিভিন্ন খাদ্যপণ্যের তালিকায়ও ভুট্টার ব্যবহার অনেক। তৈরি হচ্ছে প্রক্রিয়াজাত খাবার। অন্যান্য ফসলের তুলনায় ভালো দাম পাওয়ায় ভুট্টা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন কৃষক। গত এক দশকে আবাদি জমি বেড়েছে প্রায় দ্বিগুণ। সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া উপযোগী জাত উদ্ভাবনের মাধ্যমে ভুট্টার বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলে সার্বিকভাবে কৃষক ও ভোক্তা অর্থনৈতিকভাবে উপকৃত হবেন।
পোলট্রি, ডেইরি ও মৎস্য খাতসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, পোলট্রি খাদ্য তৈরিতে প্রায় ৫০-৬০ শতাংশ ভুট্টার ব্যবহার হয়। পশুখাদ্যে ভুট্টার ব্যবহার প্রায় ১২ শতাংশ। আবার সাম্প্রতিক সময়ে ঘাসের পরিবর্তে গবাদিপশুর খাদ্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে ভুট্টার সাইলেজ। দৈনিক দানাদার খাদ্যের চাহিদা প্রায় ৩০ শতাংশ কমিয়ে আনতে পারে এ গোখাদ্য। আবার মৎস্য খাদ্যেও প্রায় ১০-১৫ শতাংশ ভুট্টার ব্যবহার হয়।
সম্প্রতি ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইএফপিআরআই) এক গবেষণা প্রতিবেদনে দেখা যায়, এক দশকে (২০০৯-১৯) বাংলাদেশে জীবনমান উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ভুট্টা, পাট, মাংস ও দুধ উৎপাদন। এর পরই রয়েছে কন্দাল ফসল, উদ্যান ফসল, ডাল ও তেল শস্য উৎপাদন এবং মৎস্য চাষ। তবে কৃষকের জীবনমানে সবচেয়ে কম প্রভাব ফেলছে ধান উৎপাদন। কৃষকের দরিদ্রতা কমিয়ে আনতেও বড় ভূমিকা রাখছে ভুট্টার চাষাবাদ।
ভুট্টা উৎপাদন করে বাজারমূল্য ভালো পাওয়া যায় বলে জানান নওগাঁ সদর উপজেলার বাঁচারি ইউনিয়নের কৃষক আহসান হাবিব। তিনি বলেন, ‘প্রতি বিঘা জমিতে ভুট্টা উৎপাদনে সব ধরনের খরচ বিবেচনায় নিলে প্রায় ১০ হাজার টাকার মতো খরচ হয়। উৎপাদনশীলতা ভালো থাকায় ৪০ মণের মতো ভুট্টা পাওয়া যায় প্রতি বিঘায়। গত বছর এক মণ ভুট্টা ১ হাজার টাকায় বিক্রি করতে পেরেছি। অর্থাৎ ৪০ মণ ভুট্টা ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে। অন্যান্য ফসলে ভুট্টার মতো এত লাভ হয় না। তাছাড়া এখন ভুট্টার চাহিদা বেশি। বহুমুখী ব্যবহারের কারণে ভালো দামও পাওয়া যাচ্ছে।’
এসিআই এগ্রো লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এফএইচ আনসারী বলেন, ‘ভুট্টায় প্রতি হেক্টরে আট থেকে ১৪ টনের মতো উৎপাদন হয়ে থাকে। এতে উৎপাদন খরচ কম। আবার বাজারে দামও ভালো। ফলে এখানে কৃষক আয় করতে পারেন বেশি।’
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।