শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বস্তি থেকে ফ্ল্যাটে উঠেও কেন তারা সুখী নয়

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ৩:৪৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:২৭
বস্তি থেকে ফ্ল্যাটে উঠেও কেন তারা সুখী নয়
নিজস্ব প্রতিবেদক:
বস্তির মানুষদের মানসম্মত আবাসন নিশ্চিত করতে বাউনিয়া বাঁধের স্লুইসগেট এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যে পাঁচটি বহুতল ভবন নির্মাণ করছে, তার মধ্যে নির্মাণ শেষ হয়েছে তিনটির। ৫৩৩টি ফ্ল্যাটের মধ্যে পুরোপুরি প্রস্তুত ৩০০টি। এতদিন বস্তিতে থাকা ৩০০ জনকে বরাদ্দও দেওয়া হয়েছে।
২০২১ সালের ৩ অগাস্ট ফ্ল্যাটগুলো হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই শয়নকক্ষ, একটি রান্নাঘর একটি টয়লেট রয়েছে প্রতিটি ফ্ল্যাটে। প্রতিটি ভবনে রয়েছে কমিউনিটি হল, দুটি লিফট ও প্রশস্ত সিঁড়ি, অগ্নিনির্বাপণ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা; আছে জেনারেটর, বিদ্যুতের সাব-স্টেশন, প্রশস্ত ওয়াকওয়ে ও সৌন্দর্য্যবর্ধনের জন্য লাইটিংয়ের ব্যবস্থা।
সরকার আশা করেছিল, বস্তির সুযোগসুবিধাহীন কষ্টকর জীবন ফেলে এখানে আসতে আগ্রহী হবে শ্রমজীবী মানুষেরা। কিন্তু হচ্ছে উল্টোটা।
নানা পক্ষের সঙ্গে আলোচনা করে জানা গেল, তাদেরকে বস্তি ছেড়ে ফ্ল্যাটে ওঠার বিষয়টি সহজে বোঝাতে গিয়ে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা ‘পুনর্বাসন’ এর কথা বলে তাদের জাতীয় পরিচয়পত্র নেন। এরপরই বিষয়টি ছড়িয়ে যায়।
ফ্ল্যাট পাওয়া সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, আমাদের তো পুনর্বাসনের কথা বলা হয়েছিল। অথচ আমরা এখন ভাড়ায় থাকছি। আমাদের পরবর্তী প্রজন্মকেও যদি ভাড়ায় থাকতে হয়, তাহলে এই ফ্ল্যাট পেয়ে কী লাভ?
তিনি বলেন, আমরা হিসাব করে দেখেছি একটা পরিবারের মাসিক ইনকাম ৩০ হাজার টাকা না হলে এই ফ্ল্যাটে থাকা মুশকিল।
চার নম্বর ভবনের দোতলায় থাকেন মিজানুর রহমান। এক কক্ষে তিনি থাকেন, আরেক কক্ষে বসিয়েছেন এমব্রয়ডারির মেশিন।
মিজানুর বলেন, বস্তিতে ছিলাম, এখন ফ্ল্যাটে উঠেছি। কিন্তু আয় তো বাড়ে নাই। এখনই লাগে প্রায় ১০ হাজার। এখনও পয়পরিষ্কারের লোক আসে নাই। তারা আসলে তো সার্ভিস চার্জ আরও বাড়বে। এই টাকা দিয়ে কয়দিন আসলে থাকা যাবে সেটাই এখন বিষয়।
ফ্ল্যাট বরাদ্দ পাওয়া মহসিন ব্যাপারী বলেন, “যে কোনো একটা করে দেক। হয় তারা বিলগুলো নেক, নয় ভাড়া নেক। অথবা আমাদের বলে দিক, কিস্তিতে এসব ফ্ল্যাট নিতে হবে। আমরা মাগনা তো চাইতেছি না। এখানে সবাই নিম্ন আয়ের মানুষ, এত ব্যয় দেওয়া তো সম্ভব না। এর থেকে তো ওখানেই ভালো ছিলাম।”
ফ্ল্যাটের বরাদ্দপ্রাপ্তদের এসব প্রতিক্রিয়ার ব্যাপারে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ঢাকা অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “এসব ফ্ল্যাট পুনর্বাসন হিসেবে পাওয়ার কোনো কথা ছিল না। সরকারি নথিতেও কোথাও এই শব্দটি নেই।
“আর পুনর্বাসনের কথা উঠলে তা ভুল। প্রধানমন্ত্রীর নির্দেশনা এসব ফ্ল্যাটে তারা ভাড়া দিয়েই থাকবে। যেদিন তারা ফ্ল্যাট পেয়েছেন সেদিনই তিনি বলে দিয়েছেন, তারা কাজ করবে। দৈনিক, সাপ্তাহিক বা মাসিক যে কোনো হিসাবে তারা ভাড়া দিতে পারে।
“যতদিন তারা ভাড়া দিতে পারবে ততদিনই তারা সেখানে থাকবে। টানা তিন মাস কেউ ভাড়া দিতে না পারলে তার ভাড়াপত্র বাতিল হবে।”
ভাড়ার সঙ্গে বিল প্রসঙ্গে তাবেদুন নবী বলেন, “এটি নির্ধারিত আগে থেকেই। প্রথমে ভাড়া ছিল সাড়ে সাত হাজার, পরে তা কমিয়ে সাড়ে চার হাজারে আনা হয়েছে। বস্তিতে তারা দুই কক্ষে চার হাজার টাকা ভাড়া দিত। এখানে তো আরেকটু উন্নত জীবন। এর বাইরে গ্যাস-বিদ্যুৎ-পানি যে যেমন ব্যবহার করবে তার বিল তো তাকে দিতেই হবে। সঙ্গে কমন বিল হিসেবে ১৪০০ টাকা দিতে হবে।”
বিনামূল্যে যদি থাকতে দেওয়া হয়, তাহলে এটি বিপত্তি তৈরি করবে বলেও মনে করেন এই কর্মকর্তা। তিনি বলেন, “এটা হলে গ্রাম থেকে মানুষ ঢাকায় আসা শুরু করবে ফ্ল্যাট পাওয়ার আশায়, ঘনবসতি তৈরি হবে। চাপ সামলানো কঠিন হবে। আমরা আশা করি যেন ঢাকায় আর নতুন করে বস্তি তৈরি না হয়। সরকার বলেছে, তোমরা গ্রামে ফিরে গেলে আশ্রয়ণ প্রকল্পে ঘর পাবে, ছয় মাসের খাবার পাবে।”

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে