বন্যা পরবর্তী ব্যবস্থাপনায় ব্যর্থতা, স্পেনে লাখো মানুষের বিক্ষোভ
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ সাদিস, ১৩৯২ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ভয়াবহ বন্যার পর যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থতার অভিযোগে স্পেনের ভ্যালেন্সিয়ায় বিক্ষোভ করেছে লক্ষাধিক মানুষ। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শনিবার (৯ নভেম্বর) রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। তারা আঞ্চলিক প্রধান কার্লোস মাজোনের পদত্যাগ দাবি করে স্লোগান দিতে থাকে, ‘আমরা কাদায় মাখা, আর তোমরা রক্তে রাঙা’।
স্পেনের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ভ্যালেন্সিয়ার রাস্তায় প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। তাদের দাবি, কর্তৃপক্ষ বন্যার পূর্বাভাস দিতে দেরি করেছিল, যার ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষতি হয়েছে।
গত অক্টোবর মাসে ভ্যালেন্সিয়া এবং পার্শ্ববর্তী অঞ্চলে টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৮০ জন। এই বিপর্যয়ের জন্য স্থানীয় প্রশাসনের অব্যবস্থাপনাকে দায়ী করে জনগণ রাস্তায় নেমে আসে।
গত সপ্তাহে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে জনগণের তোপের মুখে পড়ে স্পেনের কথিত রাজা ও রানি। তাদের গায়ে কাদা ও অন্যান্য বস্তু নিক্ষেপ করে ক্ষুব্ধ জনতা।
বিক্ষোভের অন্যতম আয়োজক আন্না অলিভার অভিযোগ করে বলেছে, এত মানুষের দুর্ভোগের পরেও সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি। আমরা দুর্বল ব্যবস্থাপনার বিরুদ্ধে আমাদের ক্ষোভ প্রকাশ করতে রাস্তায় নেমেছি।
..................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাওরাঞ্চল বজ্রপাতের ‘হটস্পট’: সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি কার্যকরের আহ্বান চীনের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)