বন্যার সুযোগে চিড়া-মুড়ির মূল্যবৃদ্ধি, কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা
বন্যাকবলিত এলাকায় বিতরণের জন্য ত্রাণসামগ্রী, বিশেষ করে মুড়ি, চিড়া, গুড়সহ অন্য শুকনো খাবারের চাহিদা বেড়েছে। এই সুযোগে অসৎ ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন এসব পণ্যের।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পণ্যের সরবরাহ ঠিক রাখতে এবং মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকার বেশ কয়েকটি বাজারে অভিযান চালিয়েছে। শুকনো এসব খাদ্যপণ্যের দাম বাড়ানোর প্রমাণ মেলায় জরিমানা করা হয় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে।
রাজধানীর কারওয়ান বাজারে পরিচালিত তদারকিতে ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া চিনি, হাইড্রোজ ও খাবার সোডা মিশ্রিত আখের গুড় বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
মহাসড়কে পানি কমার অপেক্ষায় পণ্যবোঝাই ৮ হাজার গাড়ি, রাতে হয় চুরিধ
সরেজমিন গিয়ে দেখা গেছে, দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর কলেজ থেকে ফেনী পর্যন্ত কয়েক হাজার পণ্যবাহী গাড়ি আটকা পড়েছে। একইভাবে ফেনীর অপর প্রান্তে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সড়কে আটকে আছে চট্টগ্রামগামী কয়েক হাজার পণ্যবোঝাই যান। আটকে পড়া চালকরা জানিয়েছেন, উভয় পাশে কমপক্ষে ৮ হাজার গাড়ি পণ্য নিয়ে সড়কে দাঁড়িয়ে আছে। পানি কমার জন্য অপেক্ষায় আছেন তারা।
নজরুল ইসলাম নামে আরেক চালক বলেন, বৃহস্পতিবার থেকে সড়কে পণ্য নিয়ে আটকে আছি। জুমুয়াবার রাতে চারটি ট্রাকে চুরি হয়েছে। দুটি গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে। কয়েকটি গাড়ি থেকে রাতের আঁধারে ব্যাটারিসহ নানা যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। গাড়িতে থাকা মালামাল নিয়ে যাওয়ার জন্য তালা ভাঙার চেষ্টাও করেছে কেউ কেউ। পরে সেনাবাহিনী, পুলিশ এবং শিক্ষার্থীদের সহায়তায় দুষ্কৃতকারীদের তাড়ানো হয়। গাড়ি থেকে মালামাল কিংবা কোনও ধরনের যন্ত্রাংশ খোয়া যাবে এমন ভয়ে রাতে ঘুমাইনি।
এদিকে, রেল ও সড়ক যোগাযোগ বন্ধ থাকায় চট্টগ্রামের বিভিন্ন আড়তে পণ্যের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সবজির বাজারে সংকট সবচেয়ে বেশি সৃষ্টি হয়েছে। এ সুযোগে পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা।
এ ব্যাপারে দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার চাকতাই আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাসেম বলেন, তিন দিন ধরে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ। এ কারণে পণ্যবাহী গাড়ি চট্টগ্রামের আড়তে আসেনি। চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে দেশের অন্য কোথাও যেতে পারেনি। পণ্যের সাপ্লাই চেইন ভেঙে পড়ায় চাকতাই-খাতুনগঞ্জে পাইকারিতে দাম কিছুটা বেড়েছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।