বন্যার পানি কোথাও কমছে, কোথাও বাড়ছে -ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা
কিছু এলাকায় পানি কমতে থাকলেও বন্যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। পানিবদ্ধতার কারণে আশ্রয়, খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। গত কয়েক দিনে বন্যার ভয়াবহতায় দুর্গত এলাকাগুলোয় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
এ ছাড়াও আশ্রয়কেন্দ্রে দুর্গতদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। পাশাপাশি নতুন করে কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান জানিয়েছেন, চলমান বন্যায় দেশের ১১ জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন ১০ লাখ ৪৭ হাজার ২৯ পরিবার। আর এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫২ লাখ মানুষ বলে জানিয়েছেন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ফেনী প্রতিবেদক জানান, জেলার পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়ার পর ফেনী সদরেও ধীরগতিতে পানি কমতে শুরু করেছে। তবে দাগনভূঞা ও সোনাগাজীতে বন্যার পানি বাড়ছে। এ পর্যন্ত ৫০ হাজার মানুষকে বন্যাদুর্গত অঞ্চল হতে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রসহ নিরাপদ স্থানে রাখা হয়েছে।
লক্ষ্মীপুর প্রতিবেদক জানান, জেলা শহরসহ উত্তর-পূর্বাঞ্চলের ইউনিয়নগুলোয় পানি কমতে শুরু করলেও জুমুয়াবার থেকে নোয়াখালীর বন্যার পানি রহমতখালী খালসহ বিভিন্নভাবে ঢুকছে। এতে লক্ষ্মীপুর পৌরসভার কয়েকটি ওয়ার্ড ও পূর্বাঞ্চলের ইউনিয়নগুলোর অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গত শনিবার বিকাল থেকে এ পানির চাপ বেড়ে গেছে। নতুন করে প্লাবিত হয়েছে আরও কয়েকটি গ্রাম।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক জানান, বৃষ্টি না হওয়ায় উপজেলায় পানি কমতে শুরু করেছে। তবে এখনও উপজেলার ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছে। গত শনিবার ভোর থেকে বৃষ্টি না হওয়ায় উপজেলার ডুবে যাওয়া নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। এ ছাড়াও উপদ্রুত এলাকাগুলোয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক জানান, উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্যার পানি কমায় সড়ক পথের ব্যাপক ক্ষতি প্রকাশ পাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডির প্রায় ৮০ কিলোমিটার গ্রামীণ আঞ্চলিক সড়কের ক্ষতি হয়েছে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে সড়কের ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত সড়কে চরম দুর্ভোগ নিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী।
বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দুই হাজার কোটি টাকার ক্ষতি:
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বন্যায় দুই হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বলে উপদেষ্টা ফরিদা আখতার। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।
ফরিদা আখতার বলেন, আকস্মিক ভয়াবহ বন্যায় ১২ জেলার ৮৬টি উপজেলায় জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। গবাদিপশু ও হাঁস-মুরগির খাদ্য এবং অন্যান্য পশুখাদ্য নষ্ট হয়েছে।
সচিবালয়ে বন্যার ক্ষয়ক্ষতি ও করণীয় নিয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা ফরিদা আখতার ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, বন্যায় ১২ জেলায় ডিম দুধসহ প্রাণিসম্পদ খাতে ক্ষতির পরিমাণ ৪১১ কোটি টাকা। আর মৎস্য খাতে ক্ষতি ১ হাজার ৫৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।