বন্যপ্রাণী অপরাধ দমন অভিযানে ধীরগতি, সংকট অর্থ-জনবলের
নিজস্ব প্রতিবেদক:
দেশে বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ দমনে অভিযানের সংখ্যা ক্রমেই কমছে। বিপরীতে দিন দিনই প্রতিকূল হয়ে উঠছে বন্যপ্রাণীর টিকে থাকার পরিবেশ। এতে বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যাও কমছে। সংশ্লিষ্টদের দাবি, আর্থিক ও জনবল সংকটে বন্যপ্রাণী অপরাধ দমন ও সংরক্ষণের কাজে নিয়োজিত ইউনিটটি যথাযথ ভূমিকা রাখতে পারছে না।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন অধিদপ্তরের অধীন। ইউনিটের তথ্যানুযায়ী, ২০২২ সালের চেয়ে ২০২৩ সালে অভিযানের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। চলতি বছর অভিযানের সংখ্যা আরও কমবে, যা ২০২৩ সালের তুলনায় অর্ধেকে নামার শঙ্কা দেখা দিয়েছে।
অভিযানের সংখ্যা ক্রমেই কমার কারণ জানতে চাইলে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্লা পাটওয়ারী বলেন, ‘অভিযানের সঙ্গে জনবলের সম্পর্ক রয়েছে, আর্থিক একটা সম্পর্কও আছে। আমরা মেইন স্ট্রিমে নেই, সরাসরি সরকার থেকে বাজেট পাই না। তাই ইচ্ছে ও প্রয়োজন থাকলেও অনেক সময় অভিযান চালানো যায় না। প্রয়োজনীয় সাপোর্ট পেলে আমরা অভিযান পরিচালনা করি।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।