মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

বন্দিদের সঙ্গে স্বজনদের ফোনালাপ প্রাতিষ্ঠানিক করার উদ্যোগ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, রাত ২:৩৩
বন্দিদের সঙ্গে স্বজনদের ফোনালাপ প্রাতিষ্ঠানিক করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:
দেশের সব কারাগারে বন্দিদের সঙ্গে তাদের স্বজনদের ফোনে কথা বলার পদ্ধতি ‘স্বজনলিংক’ প্রাতিষ্ঠানিকভাবে চালু করতে চায় কারা কর্তৃপক্ষ। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে অস্থায়ীভাবে সপ্তাহে এক দিন মোবাইল ফোনে স্বজনদের সঙ্গে কথা বলতে পারেন বন্দিরা। এবার এই পদ্ধতি স্থায়ীভাবে করতে চায় কারা কর্তৃপক্ষ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কয়েক দিন আগে কারা অধিদফতরের পক্ষে এআইজি প্রিজন্স (প্রশাসন) মুহম্মদ মাঈন উদ্দিন ভুঁইয়া সুরক্ষা সেবা বিভাগের কাছে বেশ কিছু প্রস্তাব দেন। এর মধ্যে বন্দিদের সঙ্গে নিজ নিজ পরিবারের সদস্যদের কথা বলার জন্য নেওয়া স্বজনলিংক কার্যক্রমের বিষয়টিও তুলে ধরেন।
সেখানে তিনি উল্লেখ করে বলেন, ‘কারাগারে ফোনবুথ ‘স্বজন’ স্থাপন কার্যক্রম প্রাতিষ্ঠানিক করা গেলে কারাবন্দিরা স্বজনদের সঙ্গে নিয়মিত কথা বলার সুযোগ পাবে। প্রতি সপ্তাহে এক দিন নিকটতম আত্মীয়স্বজনের সঙ্গে পারিবারিক ও আইনি সহায়তার বিষয়ে কথা বলতে পারবেন।’
কারা সূত্র জানায়, কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের অংশ হিসেবে ২০১৮ সালের ২৮ মার্চ পরীক্ষামূলকভাবে চালু করা ‘স্বজনলিংক’ প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওই সময় তিনি বলেছিলেন, পর্যায়ক্রমে প্রকল্পটি দেশের সব কারাগারে সম্প্রসারণ করা হবে। কিন্তু অস্থায়ীভাবে কথা বলার প্রক্রিয়া চালু থাকলেও স্থায়ীভাবে সেটা এখনও চালু করা সম্ভব হয়নি।
বর্তমানে দেশে ১৩টি কেন্দ্রীয় কারাগার ও ৫৫টি জেলা কারাগার রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশনের (এটুআই) আওতায় ‘স্বজনলিংক’ প্রকল্পটি নেওয়া হয়। এর আওতায় বন্দিরা পরিবারের দুই সদস্যের মোবাইল নম্বরে মাসে দুবার সর্বোচ্চ ১০ মিনিট কথা বলতে পারবেন। এতে মিনিট-প্রতি এক টাকা করে খরচ নেওয়া হয়।
তবে নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘কারা কর্তৃপক্ষ প্রতি সপ্তাহে একবার স্বজনদের সঙ্গে বন্দিদের কথা বলার সুযোগ দেয়। প্রতিবার ১০ মিনিট করে বন্দিরা কথা বলতে পারেন। তবে কিছু কারা কর্মকর্তা-কর্মচারী অতিরিক্ত টাকার বিনিময়ে বন্দিদের বিভিন্ন সময় কথা বলার সুযোগ করে দেন। এ জন্য এ প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব প্রাতিষ্ঠানিক করা প্রয়োজন। এ জন্য কারা কর্তৃপক্ষেরও আন্তরিকতা রয়েছে। মন্ত্রণালয় এ নিয়ে কাজ করে যাচ্ছে। দেশের সব কারাগারে আলাদাভাবে বুথ স্থাপন করে ‘স্বজনলিংক’ চালুর প্রক্রিয়া চলছে। যার মাধ্যমে বন্দিরা সহজেই স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন। তখন বন্দিরা চাইলে ভিডিও কনফারেন্স বা টেলিফোনের মাধ্যমে কথা বলতে পারবেন। দূরের স্বজনদের কারাগারে গিয়ে বন্দির সঙ্গে সাক্ষাৎ করতে হবে না। সাধারণ বন্দিরা এ সুবিধা পাবেন।’
তিনি আরও বলেন, ‘শীর্ষ সন্ত্রাসীদের এ সুযোগ দেওয়া হচ্ছে না, ভবিষ্যতেও তারা সুবিধার আওতায় আসার সম্ভাবনা কম। তবে কারাবিধি অনুযায়ী নির্দিষ্ট সময়ে তাদের সঙ্গে স্বজনরা দেখা করতে পারবেন। নিরাপত্তার খাতিরে সব ফোনালাপের সময়েই কারা কর্মচারীরা ছাড়াও গোয়েন্দা সংস্থার একজন সদস্য সেখানে উপস্থিত থাকবেন এবং তাদের ফোনালাপ রেকর্ড করবেন।’
স্বজনলিংকের কার্যক্রমের অগ্রগতি নিয়ে জানতে চাইলে কারা অধিদফতরের এআইজি প্রিজন্স (প্রশাসন) মুহম্মদ মঈনউদ্দিন ভুঁইয়া বলেন, ‘স্বজনলিংক’ কার্যক্রম প্রাথমিকভাবে পরীক্ষামূলক চালু করা হয়েছিল টাঙ্গাইলে। সেটার আদলে তারা সারা দেশের কারাগারগুলোয় বুথের মাধ্যমে এ কার্যক্রম স্থায়ীভাবে চালু করতে চান।’
তিনি আরও বলেন, ‘স্বজনলিংক’ হচ্ছে কারাগারে আলাদা বুথ স্থাপন করে সেখান থেকে বন্দিদের সঙ্গে স্বজনদের কথা বলার ব্যবস্থা। বর্তমানে যেটা চলছে তা হলো অস্থায়ীভাবে মোবাইল সেটে সিম ঢুকিয়ে তাদের কথা বলানো। বুথের মাধ্যমে টিঅ্যান্ডটি লাইন কিংবা মোবাইল ফোনের মাধ্যমে কথা বলার স্থায়ী প্রক্রিয়াটা চালু করার জন্য সুরক্ষা সেবা বিভাগের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। যেটা কারা অধিদফতরের উন্নয়ন বিভাগ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ২৬ মিনিট আগে ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ… ২৭ মিনিট আগে কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্… ২৮ মিনিট আগে খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক… ৩০ মিনিট আগে স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল… ৩১ মিনিট আগে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে ৩২ মিনিট আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও… ৩৩ মিনিট আগে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়… ৩৪ মিনিট আগে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু… ৩৪ মিনিট আগে বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই… ৩৫ মিনিট আগে অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়… ৩৬ মিনিট আগে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল… ৩৭ মিনিট আগে