বদলে যাচ্ছে হাওয়া: চীনের পর আরব কূটনীতিকরা মস্কো যাচ্ছে
, ০৮ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সাদিস ১৩৯১ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৭ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
গত কয়েক বছর ধরে হাওয়া বদলে যেতে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এবার দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল-হামাস যুদ্ধের পর এটি আরও জোরদার হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের প্রতি অতিরিক্ত সমর্থনের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো এবার চীন ও রাশিয়ার দিকে হেলে পড়েছে। চীনের সহায়তাই দীর্ঘদিন পর ইরান-সৌদি আরবের মধ্যে সম্পর্ক আবার স্থাপন হয়েছে। জানা যায়, গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রীরা এবার মস্কো যাচ্ছে। গত সোমবার চীন সফর করা প্রতিনিধি দলটি গত মঙ্গলবার রাশিয়ার রাজধানীতে অবস্থান করে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রকে উদ্ধৃত রুশ বার্তা সংস্থা আরআইএ এ খবর জানিয়েছে।
গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি সহিংসতার অবসানের জন্য কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ওআইসি ও আরব লিগ। এই উদ্যোগের প্রথম প্রচেষ্টায় পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার চীন সফর করেছে। প্রতিনিধি দলটি জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কোন কোন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করে তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।
অতীতে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও বেশ কিছু বছর ধরে ফিলিস্তিনপন্থি সতর্ক অবস্থান নিয়েছে রাশিয়া। গাজায় বেসামরিক হতাহতের জন্য দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের নিন্দা করেছে দেশটি। একই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে মস্কো।
ওআইসি ও আরব লীগের সম্মেলনের পর সোমবার চীনে সমবেত হয়েছে আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরব, জর্দান, মিসর, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন এবং ওআইসির কর্মকর্তারা চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে।
চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গাজায় চলমান সংঘাত বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












