বদলে যাচ্ছে বেনাপোল স্থলবন্দরের চিত্র
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সামিন, ১৩৯১ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে ২৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সুবিশাল ২৪ একরের আমদানি-রফতানি পণ্যবাহী ভেহিকেল ট্রাক টার্মিনাল। যেখানে একসঙ্গে রাখা যাবে ১ হাজার ২০০ পণ্যবাহী ট্রাক।
এ ছাড়া বাস ও যাত্রী টার্মিনাল নির্মাণের কাজ শেষ হয়েছে অনেক আগে।
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। উন্নয়নের কর্মযজ্ঞে পুরনো বাস ও যাত্রী টার্মিনালের পরিবর্তে নির্মিত হয়েছে সুপরিসর আন্তর্জাতিক বাস টার্মিনাল ও প্যাসেঞ্জার টার্মিনাল। পণ্য রাখার শেড ও ইয়ার্ডও বদলে যাচ্ছে এখানে। এবার নির্মিত হচ্ছে বিশাল ট্রাক টার্মিনাল।
এমনিতেই ভারতের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ সহজ হওয়ায় বেনাপোল বন্দরে বাণিজ্য ও যাত্রী চলাচল বেড়েছে বহুগুণ। কিন্তু বন্দরের পুরানো অবকাঠামোতে বাড়তি যাত্রী ও পণ্য পরিবহন বিঘ্নিত হচ্ছিল এত দিন।
এ অবস্থায় ২০২০ সালে বেনাপোল বন্দরের উন্নয়নে ৩৪০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। ২০২২ সালে শুরু হয় ২৪ একর জমির ওপর সুপরিসর ভেহিকেল টার্মিনাল নির্মাণের কাজ। একসঙ্গে এখানে এক হাজার ২০০ পণ্যবাহী ট্রাক দাঁড়াতে পারবে। আগামী জুন মাসে এ কাজ শেষ হবে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠানের উপদেষ্টা মোজাম্মেল হক।
জানতে চাইলে প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান আলী জানান, বন্দরে সুউচ্চ বাউন্ডারি ওয়াল, স্টাফ ডরমিটোরি ভবন এবং পণ্য পরিমাপের দুটি স্কেল স্থাপন করা হয়েছে। বাকি কাজ দ্রুতগতিতে চলছে। এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা ও রাজস্ব আয় দুটোই বাড়বে।
বন্দরের পরিসংখ্যানমতে, ২০১১-১২ অর্থবছরে বেনাপোল বন্দরে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৪২৫ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৫ হাজার ৭৮৬ কোটি টাকা। একই সময়ে আমদানির পরিমাণ ১২ লাখ মেট্রিক টন থেকে বেড়ে হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৪৯৯ মেট্রিক টন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ২ হাজার কর্মী ছাঁটাই করছে বিবিসি
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আসল ডিবির হাতে ভুয়া ডিবি গ্রেপ্তার
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আসল ডিবির হাতে ভুয়া ডিবি গ্রেপ্তার
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস বহাল, থাকবে সাধারণ ছুটি
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ লাখ ৬৮ হাজার সরকারি পদ শূন্য, নিয়োগে আসছে বড় পরিবর্তন
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অধিগ্রহণের জালে আটকা ৩৬ ভূমিমালিক
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মা-বাবার ভালোবাসা পাইয়ে দিতে হাতিয়ে নিল সাড়ে ৩ লাখ টাকা ও ২৭ ভরি স্বর্ণালংকার
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতির সময় ফেলে যাওয়া ফোনের সূত্র ধরে ৭ ডাকাত গ্রেপ্তার
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন কবে? জানালেন পানি সম্পদ মন্ত্রী
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে শিক্ষক নিয়োগ পরীক্ষা
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও ‘হেল্প’ পাইনি -মাহফুজ
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজ প্রণালিতে ‘পুলিশ’ হতে চাইলে ডুবতে হবে, হুঁশিয়ারি ইরানের
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)