বজ্রপাতে একদিনেই নিহত ৯
, ০৮ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের সাত জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতক্ষীরায় ২ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন, মেহেরপুরে ১ জন, যশোরে ১ জন, রাজবাড়ীতে ১ জন, কিশোরগঞ্জে ১ জন ও ঝিনাইদহে ১ জন। গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। জাগো নিউজের প্রতিনিধিদের পাঠানো তথ্য তুলে ধরা হলো।
সাতক্ষীরা: জেলার কলারোয়া উপজেলায় পাঁচরকি ও সদর উপজেলার বিহারীনগরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। বিকেলে এ ঘটনা ঘটে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। দুপুর ২টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাস্তান বাজার এলাকার সাইফুলের আম বাগানে ফ্রুট ব্যাগিং করে ভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন চারজন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতাল (রামেক) পাঠানো হয়েছে।
মেহেরপুর: জেলার মুজিবনগর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার দারিয়াপুর গ্রামের বিদ্যাধরপুর বাউনদা মাঠে তার মৃত্যু হয়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, বিকেলে শাহাবুদ্দিন নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।
যশোর: শার্শা উপজেলায় মাঠ থেকে ধান তোলার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার কায়বা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, বৃষ্টিতে যেন ধান নষ্ট না হয় সেজন্য বিকেলে আজিজুল ও তার ভাইসহ ৩-৪ জন স্থানীয় ঠ্যাংগামারী বিল মাঠে নিজেদের জমির ধান গোছাতে যান। তারা মাঠে ধান গোছানো অবস্থায় বজ্রপাত হয়।
রাজবাড়ী: গোয়ালন্দ উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার হামিদ মৃধার হাট এলাকার মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন কৃষক শহিদুল ইসলাম। তখন হঠাৎ বজ্রপাত হলে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আজিজুল মিয়া (৪৫) নামে এক কৃষি শ্রমিক। সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ: সদর উপজেলার বুরাপাড়া মাঠে বজ্রপাতে সুজন মীর (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বদরউদ্দিন বলেন, সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বুরাপাড়া মাঠে নিজ জমিতে কেটে রাখা ধান গোছাচ্ছিলেন কৃষক সুজন মীর। তখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












