বছরের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ফিনল্যান্ড ও সুইডেন
, ২২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ সামিন, ১৩৯১ শামসী সন , ০৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
অতিরিক্ত শীতে কাবু হয়ে পড়েছে উত্তর ইউরোপের দেশগুলো। অঞ্চলটির তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে গেছে। চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে সুইডেন ও ফিনল্যান্ড। এরমধ্যে ২৫ বছরের মধ্যে জানুয়ারির সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভেঙ্গে ফেলেছে সুইডেন। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) (৪ জানুয়ারী) বেলজিয়ামের সংবাদমাধ্যম ইউরোনিউজ এই খবর জানিয়েছে।
ফিনল্যান্ড এবং সুইডেনের কিছু জায়গায় তাপমাত্রা গত মঙ্গলবার ও বুধবার মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ঠান্ডা তাপমাত্রা রেকর্ড করেছে দেশ দুটি।
সুইডিশ ল্যাপল্যান্ডের একটি স্থানে গত বুধবার এ তাপমাত্রা মাইনাস ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল, যা ২৫ বছরের মধ্যে সুইডেনে জানুয়ারির সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়েছে।
বৈরী আবহাওয়ার কারণে নরওয়ের দক্ষিণে একটি প্রধান মহাসড়ক বন্ধ রাখা এবং ফেরি লাইনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সুইডেনেরি রেল পরিষেবা বলছে, আর্কটিক উত্তরে রেল ট্রাফিকও উল্লেখযোগ্য সমস্যার সম্মুখীন হয়েছে। বুধবার জুড়ে শীতকালীন আবহাওয়ার সতর্কতার অধীনে ছিলো মধ্য ও দক্ষিণ সুইডেন। সেখানে ভারী তুষার ও ঝড়ো বাতাসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
ফিনল্যান্ডে এই সপ্তাহে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়াবিদরা। চালকদের অপ্রয়োজনে গাড়ি নিয়ে বের না হওয়ার অনুরোধ করেছে ডেনমার্কের পুলিশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)