বছরের প্রথমার্ধে লোকসান চীনের শীর্ষ এয়ারলাইনসের
চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন শীর্ষস্থানীয় এয়ারলাইন কোম্পানিগুলো চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) লোকসান গুনেছে। আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহন কমে যাওয়ায় লোকসানের মুখে পড়ে কোম্পানিগুলো। খবর রয়টার্স।
চীনের শীর্ষ তিন এয়ারলাইন কোম্পানি এয়ার চায়না, চায়না সাউদার্ন এয়ারলাইনস ও চায়না ইস্টার্ন এয়ারলাইনস কোভিড-১৯ গযব শুরুর আগে ২০১৯ সালে সর্বশেষ বার্ষিক নিট মুনাফা অর্জনের কথা জানিয়েছিল। তবে আন্তর্জাতিক রুটে ভ্রমণের চাহিদা কমে যাওয়ায় চলতি বছরের প্রথমার্ধে কোম্পানিগুলো ক্ষতির মুখে পড়েছে।
চায়না ইস্টার্ন এয়ারলাইনস গত বছরের প্রথমার্ধে ৬২০ কোটি ইউয়ান লোকসান করেছিল। চলতি বছরও লোকসানের ধারা অব্যাহত রাখে বিমান সংস্থাটি। চলতি বছরের প্রথমার্ধে লোকসানের পরিমাণ ২৮০ কোটি ইউয়ান (৩৯ কোটি ৫০ লাখ ডলার)।
এদিকে বছরের প্রথমার্ধে ২৭৮ কোটি ইউয়ান নিট লোকসানের কথা জানিয়েছে এয়ার চায়না। গত বছরের একই সময় লোকসান হয়েছিল ৩৪৫ কোটি ইউয়ান।
বিশ্লেষকরা বলছে, লকডাউন পুরোপুরি উঠিয়ে নেয়ার পর ২০২৩ সালে চীন থেকে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বাড়তে থাকে। তবে অর্থনৈতিক নড়বড়ে অবস্থার কারণে প্রত্যাশা অনুযায়ী আন্তর্জাতিক রুটে যাত্রী চলাচল আগের অবস্থায় ফিরে আসেনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।