সরকারি কর্মচারী:
বছরের পর বছর ধরে শিথিল হচ্ছে দুর্নীতিবিরোধী আইন ও বিধিমালা
, ৩০ জুন, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সরকারি কর্মচারীরা দুর্নীতি বা অনিয়মে জড়ালে যেসব আইন ও বিধির মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হয়, সেসব আইন ও বিধি গত দুই দশকেরও বেশি সময় ধরে শিথিল করা হয়েছে।
সরকারি কর্মচারীরা দুর্নীতি বা অনিয়মে জড়ালে যেসব আইন ও বিধির মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হয়, সেসব আইন ও বিধি গত দুই দশকেরও বেশি সময় ধরে শিথিল করা হয়েছে। ফলে দুর্নীতির সঙ্গে যুক্ত কর্মচারীদের শাস্তির মাত্রা কমেছে। এতে সরকারি কর্মচারীদেরকে দুর্নীতি-অনিয়মে লিপ্ত হওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বিএনপি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন দুই সরকারই এ সংক্রান্ত আইন-বিধিমালা সংশোধন করে দুর্নীতির শাস্তি কমিয়েছে। অন্তত তিনটি আইন ও বিধিমালা বিশ্লেষণ করে এমন তথ্য মিলেছে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা (১৯৮৫) সংশোধনের মাধ্যমে ২০১৮ সালে কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পরও শাস্তি হিসেবে তাকে 'তিরস্কার' অন্তর্ভুক্ত করেছে কর্তৃপক্ষ।
এই সংশোধনীর আগে এই শাস্তি ছিল 'বাধ্যতামূলক অবসর', 'চাকরি থেকে অপসারণ' বা 'চাকরি থেকে বরখাস্ত'।
জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, দুর্নীতিবিরোধী নিয়ম-নীতি শিথিল করা হলে দীর্ঘমেয়াদে এর ক্ষতিকর প্রভাব পড়ে।
'যদি তদন্তে পাওয়া যায় যে একজন সরকারি কর্মচারী দুর্নীতিতে জড়িত ছিলেন, তাহলে ওই ব্যক্তি কেন চাকরিতে থাকবেন? কেন অন্য কর্মকর্তারা দুর্নীতিবাজ ব্যক্তির পাশাপাশি কাজ করবেন? সহকর্মীরা কী বার্তা পাবেন?' এমন প্রশ্ন রেখে ফিরোজ মিয়া বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের জবাবদিহি এড়াতে সুযোগ তৈরি করার বদলে সরকারের উচিত স্বচ্ছতা বজায় রাখতে কঠোর দুর্নীতি দমন বিধি প্রণয়ন করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আরও এগিয়ে ইরান -হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান -১০ দিনে ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান -অনুমতি না নেয়ায় ২টি জাহাজ জব্দ করল ইরান
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেই বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারক
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা!
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈশ^রদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল -বস্ত্র ও পাট মন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শে^তপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের -শিক্ষামন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায়ও লোডশেডিং করা হবে -জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ঢাকায় ১-২ ঘণ্টা হলেও গ্রামে এখন ১৪ ঘণ্টা লোডশেডিং’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাপুরে, ১০০ মণ ধান পেতাম এখন এক মণও পামু না’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)