বছরজুড়ে ঢাকায় বিশ্ব নেতারা
, ১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ সামিন, ১৩৯১ শামসী সন , ০১ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৭ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
২০২৩-এ বিশ্বের কয়েকটি দেশের শীর্ষ নেতারা ঢাকা সফরে এসেছে। নির্বাচন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সফর করে এই নেতারা। তাদের সফরের মধ্য দিয়ে দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
১০ জানুয়ারি: আফ্রিকা যাওয়ার পথে ঢাকায় দুই ঘণ্টা যাত্রাবিরতি করে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। বিমানবন্দরে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
৪ ফেব্রুয়ারি: দুইদিনব্যাপী ঢাকা সফরে আসেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিন বিন ইসমাইল। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মালয়েশিয়ায় জনশক্তি পাঠানো নিয়ে আলোচনা প্রাধান্য পায়।
২৭ ফেব্রুয়ারি: তিনদিনব্যাপী রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ক্যাফিয়েরো। এ সময় ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন এবং দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে চুক্তি সই হয়।
১১ মে: মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপণ ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে ঢাকা সফরে আসে। কনফারেন্সের পাশাপাশি এ সময় বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়। একই দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা সফরে আসে এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে।
২৬-২৭ জুন: ঢাকায় ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা ঝটিকা সফর নিয়ে বিশ্লেষকদের মনে উঠেছে নানা প্রশ্ন। ঢাকা সফর শেষে জ্যাক মা নেপাল সফরে যান। সেখানে সংক্ষিপ্ত সফর করে পাকিস্তানে যান আলিবাবার এই প্রতিষ্ঠাতা।
১১ জুলাই: এদিন ঢাকা আসে বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের মার্কিন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া, পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) উপ-সহকারী প্রশাসক অঞ্জলী কৌর। সফরকালে নির্বাচন নিয়ে তাগিদ দেয় তারা।
৭ সেপ্টেম্বর: দুইদিনের সফরে ঢাকা আসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।
১০ সেপ্টেম্বর: ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ঢাকা সফরে আসে। এতে ঢাকা-প্যারিসের মধ্যে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট ও নগর অবকাঠামো উন্নয়ন বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়।
১৬ অক্টোবর: ঢাকা সফর করে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।
৬ ডিসেম্বর: সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহর নেতৃত্বে ৪০ সদস্যদের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফরে আসে। সফরে সৌদি আরবের বেসরকারি প্রতিষ্ঠান গ্লোবাল অপারেটর আরএসজিটিআই ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার চুক্তি সই হয়।
২২ ডিসেম্বর: এদিন কয়েক ঘণ্টার জন্য যাত্রাবিরতি করে ভুটানের দরজি ওয়ানমগমো ওয়াংচুকান্দ। ট্রানজিটের সব ব্যবস্থা করার জন্য সরকারের ভূয়সী প্রশংসা করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












