বঙ্গোপসাগরে ১১ জেলেকে পিটিয়ে ৫ লাখ টাকার ইলিশ লুট
গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করে কুলে ফেরার সময় ডাকাতের কবলে পড়েছে এফবি রুনু নামে মাছধরা একটি ট্রলার। এসময় ডাকাতরা ওই ট্রলারে থাকা ১১ জন জেলেকে পিটিয়ে জখম করে প্রায় পাঁচ লাখ টাকার ইলিশ মাছ ও চার লাখ টাকার জাল লুটে নিয়ে গেছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আহত জেলেরা ফিরে এসে এ তথ্য জানান।
এর আগে রোববার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গভীর বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়েন তারা। আহত জেলেদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের বাড়ি পাথরঘাটা উপজেলায়।
এফবি রুনু ট্রলারের মালিক কালাম খান বলেন, গত ২১ নভেম্বর পাথরঘাটা থেকে গভীর বঙ্গোপসাগরে ১১ জেলেসহ ট্রলারটি পাঠাই। মাছ শিকার করে রোববার ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে ২২ থেকে ২৫ জনের দস্যু বাহিনী ট্রলারে উঠে প্রথমে মুক্তিপণ চায়। টাকা দিতে রাজি না হওয়ায় ১১ জেলেকে পিটিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ইলিশ মাছ ও চার লাখ টাকার জাল লুটে নিয়ে যায় দস্যুরা।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দস্যুরা নয় লাখ টাকার মাছ ও জাল লুটে নিয়ে জেলেদের মারধর করে পাঠিয়ে দেয়। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানিয়েছি।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।