বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে শ্রমিক বিক্ষোভ
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ সাদিস, ১৩৯২ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
গাজীপুরে বকেয়া বেতন ও কারখানার উৎপাদন কার্যক্রম চালানোর দাবিতে টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হলে যাত্রী ও চালকদের দুর্ভোগে পড়তে হয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গাজীপুর মহানগরীর মহাসড়ক অবস্থান করে বিক্ষোভ শুরু করেন।
কারখানাগুলো হলো- টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, বেসিক ক্লোথিং লিমিটেড, অ্যাপারেলস প্লাস ইকো, বেসিক নিটওয়্যার লিমিটেড, অ্যাপারেল আর্ট লিমিটেড।
কারখানার শ্রমিকরা বলেন, ‘গত এপ্রিল মাস থেকে কারখানা বন্ধ ছিল। সেপ্টেম্বরে কারখানা খুললেও দুই মাসের বেতন না দিয়ে কর্তৃপক্ষ সময় পার করছে। পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে বারবার বেতন পরিশোধের তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দিচ্ছে না। বাধ্য হয়ে সড়ক অবরোধ করতে হয়েছে। গত দুই মাস ধরে বেতন দিই-দিচ্ছি বললেও এখন পর্যন্ত বেতন-ভাতা পাইনি। আমাদের বেতন না দিয়েই কারখানা বন্ধ রেখেছে। আমাদের দাবি মেনে নিলে মহাসড়ক ছেড়ে দেবো।’
এদিকে, শনিবার টিএনজেড গ্রুপের চেয়ারম্যান স্বাক্ষরিত জরুরি নোটিশ বলা হয়েছে, ‘আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, সেই সঙ্গে জানাচ্ছি যে, গত ৭ নভেম্বর পূর্বঘোষিত নোটিশের মাধ্যমে অঙ্গীকারবদ্ধ থাকার পরেও গত সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা অনিবার্য কারণে পরিশোধ করতে পারিনি। আশা করছি, আগামী মাসের কোনও একসময় সেপ্টেম্বর-অক্টোবর মাসের বেতন-ভাতা পরিশোধ করা হবে।’
নোটিশে তিনি আরও উল্লেখ করেন, ‘বর্তমানে কারখানায় বিদ্যুৎসংযোগ না থাকায় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই শনিবার (৯ নভেম্বর) কারখানার কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। তাই প্রথমে বিদ্যুৎসংযোগ স্থাপনের জন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, অতি শিগগির বিদ্যুৎসংযোগ স্থাপন করে কারখানার কার্যক্রম শুরু করা হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাওরাঞ্চল বজ্রপাতের ‘হটস্পট’: সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি কার্যকরের আহ্বান চীনের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)