বকেয়ার দাবিতে বেক্সিমকো শ্রমিকদের অবরোধ
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা অক্টোবর মাসের বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সড়ক অবরোধ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমিকরা সাকল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভে অংশগ্রহণ নেওয়া শ্রমিকরা নাম প্রকাশ না করার শর্তে জানান, বকেয়া বেতন দিতে দেরি হওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। তারা আগে কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
কারখানা সূত্র জানিয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষ নভেম্বরের মধ্যে বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছিল। তবে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেছেন।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্র জানিয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ২২ হাজার শ্রমিক কাজ করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।