ফ্ল্যাট ভাড়া করে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ইয়াবা কারবার
, ২৮শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ তাসি, ১৩৯০ শামসী সন , ২০ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
রাজধানীর আদাবর এলাকায় নারী মাদক কারবারী চক্র দীর্ঘদিন ধরে ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছে। এই চক্রের সদস্য ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী আয়েশা ছিদ্দিকা রুমা ওরফে জারাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) র্যাবের সহকারী পরিচালক (র্যাব-২, মিডিয়া) শিহাব করিম জানান, গত শনিবার শেখেরটেক এলাকা থেকে জারাকে গ্রেপ্তার করা হয়। সীমান্তবর্তী জেলা কক্সবাজার টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় নিয়ে এসে ভাড়া বাসায় রেখে খুচরা ও পাইকারি বিক্রি করে সে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
র্যাব জানায়, রুমা ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের পদার্থ বিজ্ঞানের ছাত্রী। সে এবং তার পরিবার মিলে দীর্ঘদিন ধরে বিভিন্ন পথে ইয়াবা ঢাকায় নিয়ে এসে পড়ালেখার আড়ালে ইয়াবা ব্যবসা করতো। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ এলাকায় হওয়ায় স্বল্প মূল্যে ইয়াবা ক্রয় করে রাজধানীতে বিক্রি করে।
দীর্ঘদিন ধরে কক্সবাজার ও টেকনাফ থেকে মাদক এনে তা রাজধানীর বিভিন্ন এলাকায় খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রয় করতেন তিনি। তরুণী সংঘবদ্ধ মাদক চক্রের ডিলার হিসেবেও কাজ করে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেহরানের আকাশে ‘রহস্যময় বস্তুর’ ঝলকানি, যা জানা গেল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, ভিডিও ভাইরাল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষমতার অপব্যবহার করে বিয়ে করতে মরিয়মকে বাধ্য করা হয়েছিল: রাষ্ট্রপক্ষের আইনজীবী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)