ফ্রান্সের সেনাবাহিনীকে দেশ ছাড়তে বললো আইভরি কোস্ট
, ০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ফ্রান্সের সেনাবাহিনীকে দেশ ছাড়ার কথা বললো আইভরি কোস্ট। একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল এই দেশটি। কয়েক দশক ধরে সেখানে ফরাসি সেনার ঘাঁটি আছে। এখন সেই ঘাঁটি সরিয়ে নেওয়ার কথা বললো দেশটি।
বছর শেষের ভাষণে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে অউতারা জানিয়েছে, জানুয়ারি থেকেই ধীরে ধীরে ফ্রান্সকে সেনা সরিয়ে নিতে হবে।
সে বলেছে, আমরা আইভরি কোস্টে ফরাসি বাহিনীর সমন্বিত এবং সংগঠিত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
আফ্রিকার একাধিক দেশে দীর্ঘদিন ধরে সেনা ঘাঁটি ছিল ফ্রান্সের। কিন্তু ক্রমশ প্রায় সমস্ত দেশই ফ্রান্সকে সেনাঘাঁটি সরিয়ে নেওয়ার কথা বলেছে। পূর্বে মালি, বুরকিনা ফাসো, নাইজার থেকে ফ্রান্সকে সেনাঘাঁটি সরাতে হয়েছে। এই প্রতিটি দেশেই এক সময় ফরাসি উপনিবেশ ছিল।
কিছুদিন আগে সেনেগাল এবং চাদ ফ্রান্সকে সেনা সরাতে বলেছে। প্রায় প্রতিটি দেশই চীন এবং রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে জড়াচ্ছে। এবার আইভরি কোস্ট থেকে ফরাসি সেনা চলে গেলে আফ্রিকার জিবুতি এবং গ্যাবন এই দু’টি দেশে ফ্রান্সের সেনা ঘাঁটি থাকবে। সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরীয় বিমান হামলায় সুদানে নিহত ৭২
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ড্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা দাবি মার্কিন আইনপ্রণেতাদের
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুলে হিজাব নিষিদ্ধের ঘটনায় উত্তপ্ত আজারবাইজান, সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান তুরস্কের
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, ক্ষুধার্ত ৬৪ কোটি ৫০ লাখ মানুষ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি সন্ত্রাসবাদী প্রেসিডেন্টের বক্তব্যের সময় ১৩ দেশের ওয়াকআউট
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণের আরও একটি শিকার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের সন্ত্রাসী প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)