ইতিহাস
ফ্রান্সের অব্যাহত লুটপাট! একটি সমৃদ্ধ জনপদের ধ্বংসপ্রাপ্ত হওয়ার না জানা ইতিহাস (২)
, ২৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ সামিন, ১৩৯১ শামসী সন , ০৭ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) ইতিহাস
ঘানা সাম্রাজ্যের সিজিলমাসা শহর থেকে মুসলিম বণিকরা দুইদিকের রুটে বাণিজ্য করতো।
একটা রুট ছিলো: সিজিলমাসা-টেগহাসা-আওডাগাস্ট।
আরেকটি রুট হলো: সিজিলমাসা-তওয়াত-গাও-টিম্বাকটু।
ঘানা সাম্রাজ্য নিয়ে সর্বপ্রথম লিখেন মুসলিম ঐতিহাসিক আল খাওয়ারিজমি। উনার মতে, মুসলিম বণিকরা এই সমস্ত শহরে অবাধে বিচরণ করার সুবাদে এখানকার মানুষ দ্বীন ইসলামের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়। অনেক বণিক এসব শহরগুলোতেই বিয়ে করে থেকে যান। পাশাপাশি কিছু কিছু উপজাতিও দ্বীন ইসলাম গ্রহণ করে। এভাবে একটি মুসলিম কমিউনিটি গড়ে উঠে ঘানা সাম্রাজ্যে।
অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ঘানা সাম্রাজ্যে প্রায় তিনশ/চারশ বছর ধরে সংখ্যালঘু মুসলিমরা শান্তিপূর্ণ ভাবেই বসবাস করে। এরপর একটা সময় উত্তর আফ্রিকার আল মুরাবিদ এবং মালি সাম্রাজ্যের আক্রমণে অবসান ঘটে ঘানা সাম্রাজ্যের।
ঘানা সাম্রাজ্যের অবসানে সেখানে গড়ে উঠে মালি সাম্রাজ্য। আর এই মালি সাম্রাজ্য পশ্চিম আফ্রিকাকে নিয়ে যায় অর্থনীতি ও রাজনৈতিকভাবে সফলতার সর্বোচ্চ চূড়ায়। মালি সাম্রাজ্যে নিয়ে পরে আলোচনা করা হবে।
২) টেকুর রাজ্য। নিগ্রো জনগোষ্ঠীর প্রথম ইসলাম গ্রহণ:
৮৫০ খ্রিস্টাব্দে টেকুর রাজ্যের “দিয়াওগো রাজবংশ” দ্বীন ইসলাম গ্রহণ করে। এই বংশের বিখ্যাত শাসক “ওয়ার জাবি” ১০৩০ সালে এই রাজ্যে ইসলামী আইন চালু করেন।
টেকুর রাজ্যের রাজধানীর নামও ছিলো টেকুর। যা অষ্টম-নবম শতাব্দীর সময় ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিলে। আরব ও বার্বার বণিকরা মরক্কো হতে “ওলের কাপড়”সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস এই রাজ্যে আনতেন। আর বিনিময়ে নিয়ে যেতেন স্বর্ণ।
সমৃদ্ধশালী এই টেকুর রাজ্যের পরিসমাপ্তি ঘটে একাদশ শতাব্দীতে। আল মুরাবিদ রাজবংশের আক্রমণে। (চলবে)
-মুহম্মদ কুররাতুল আইন হায়দার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাহাদুর শাহ জাফর: ব্রিটিশবিরোধী শেষ মোঘল শাসক
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












