ফ্যাসিস্টদের বিচারের আগে মৃত্যুদ-ের বিধান রহিত করা হবে না -আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন করার আগে বাংলাদেশে মৃত্যুদ-ের বিধান পরিবর্তনের প্রশ্নই ওঠে না। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেছে ভলকার টুর্ক। সে বিচার বিভাগ স্বাধীন করার কথা বলেছে। তাকে বলেছি, আমরা কাজ করে যাচ্ছি। অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কথা বলেছে। মৃত্যুদ-ের বিধান রহিত করা যায় কিনা বলেছে। আমরা বলেছি, ফ্যাসিস্টদের বিচারের আগে এটি পরিবর্তনের প্রশ্নই ওঠে না।
এসময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছে, আইন উপদেষ্টার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ইস্যু নিয়ে কথা বলেছি। এই দুটি বিষয় একে অপরের সঙ্গে সম্পৃক্ত। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার উদ্যোগ নিয়েছে সেক্ষেত্রে মানবাধিকার যেন নিশ্চিত করার বিষয়টি বলেছি। জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমাদের হেড অফিস পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।