ফ্যানের সঙ্গে ঝুলিয়ে নির্যাতন, পুলিশ হেফাজতে নারীর মৃত্যু!
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৩ জুন, ২০২৪ খ্রি:, ২০ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
যশোর সংবাদদাতা:
যশোরের অভয়নগর উপজেলায় পুলিশ হেফাজতে আফরোজা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
জানা যায়, গত শনিবার (১ জুন) রাতে ওই নারীকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে অসুস্থ অবস্থায় তাকে অভয়নগর থানা থেকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই নারীর সন্তানদের দাবি, মিথ্যা অভিযোগে আটকের পর নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে।
মৃত আফরোজা বেগমের ছোট ছেলে সাব্বির মোল্লা বলেন, ‘অভয়নগর থানার এসআই শিলন ও শামছুসহ কয়েকজন পুলিশ সদস্য শনিবার (১ জুন) রাত সাড়ে ১১ টার দিকে আমাদের বাড়িতে এসে ঘরে তল্লাশি চালায়। এরপর তারা মাকে বলেন, কিছু পেলেও মামলা দেব, না পেলেও মামলা দেব।’
‘পরে তারা ফ্যানের সঙ্গে মায়ের চুল বেঁধে ঝুলিয়ে মারধর করতে থাকে।
এসময় আম্মু বারবার বলেন, আমি কিছু করিনি। তখন আম্মুকে একাধরে চড় মারতে থাকেন শিলন দারোগা। কিছুক্ষণ পর মহিলা পুলিশ ডেকে এনে দরজা আটকে আবার মাকে মারপিট করে।
সাব্বির আরো বলেন, ‘আমি বলেছি আমার আম্মুকে মারবেন না।
তখন তারা আমাকেও দুটো চড় মারে। তারপর মাকে নিয়ে চলে যায়।’
আফরোজা বেগমের বড় ছেলে মুন্না মোল্লা বলেন, ‘তারা নিজেদের কাছে থাকা ইয়াবা ট্যাবলেট দিয়ে মাকে গ্রেপ্তার দেখায়। পরে রাত একটার দিকে থানায় নিয়ে যায়। সকালে থানায় গিয়ে দেখি মা খুব অসুস্থ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)