ফ্যাটি লিভার চিকিৎসায় বছরে ক্ষতি ৮৫ হাজার কোটি টাকা
গবেষকরা বলছেন, বাংলাদেশে প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ ফ্যাটি লিভারে ভুগছে এবং এর মধ্যে প্রায় ১ কোটি মানুষ সিরোসিস বা লিভার ক্যানসার হওয়ার ঝুঁকিতে আছে। অথচ প্রায় ক্ষেত্রে শুধু খাদ্যাভ্যাস, হাঁটার অভ্যাস ও জীবনযাত্রার ধরন পরিবর্তন এবং ওজন কমানোর মাধ্যমে ফ্যাটি লিভার ও ন্যাশ প্রতিরোধ করা যায়।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যারা শারীরিক পরিশ্রম বা হাঁটা-চলাফেরা কম করছেন, তাদের ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। এ ছাড়া বাইরের খাবার গ্রহণ, দিনে পাঁচ ঘণ্টার ওপরে যাদের বসে থাকতে হয় এবং একই সঙ্গে কায়িক পরিশ্রম কম হয়, তাদেরও ঝুঁকি বেশি।
গবেষকরা জানিয়েছেন, ফ্যাটি লিভার এর চিকিৎসা অনেক ব্যয়বহুল। সারা বিশ্বে মাত্র দুটি ওষুধ দিয়ে এই রোগ প্রতিরোধে কাজ করা হচ্ছে। গবেষকরা আরও জানিয়েছেন, এই ফ্যাটি লিভার জনিত অসুস্থতায় সারা বিশ্বে প্রতিবছর ৮৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়।
ফ্যাটি লিভার রোগ প্রতিরোধে কিছু সুপারিশ তুলে ধরে- প্রত্যেক ব্যক্তির সপ্তাহে অন্তত পাঁচ দিন এবং প্রতিদিন অন্তত ৩০ মিনিট করে হাঁটতে হবে। শরীরচর্চা করতে হবে। দুধ, ফল, শাকসবজি খাওয়া বাড়ানো এবং চিনিযুক্ত খাবার, পানীয়, চকোলেট, আইসক্রিম, ফাস্ট ফুড এবং (ভাজা খাবার) ট্রান্স-ফ্যাটের পরিমাণ কমানোর মাধ্যমে খাদ্যাভ্যাস পরিবর্তন করে ক্যালোরি গ্রহণ কমাতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।