ফেলনা প্লাস্টিক বোতলে অভিনব পদ্ধতিতে চাষাবাদ
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্লাস্টিক ফার্মিংয়ের উদ্যোগ নিয়েছে। এতে অংশ নিয়ে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ব্যবহার করে ফসল ফলাচ্ছেন গোপালগঞ্জ ও পিরোজপুরের কৃষকরা।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমজিআই জানিয়েছে, প্লাস্টিকের বোতল ব্যবহার করে চাষাবাদের মাধ্যমে এক অভিনব উদ্যোগ নিয়ে কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে প্রথমে বিভিন্ন পুকুর ডোবা থেকে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল সংগ্রহ করা হয়। এরপর এই পরিত্যক্ত প্লাস্টিক বোতল দিয়ে ভাসমান বেড তৈরি করে মাটি ও কম্পোস্টের মাধ্যমে বীজ রোপণ করা হয়।
প্রায় দুই বছর ধরে বিভিন্ন গবেষণার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও পিরোজপুরের ভূমিহীন কৃষকদের সঙ্গে নিয়ে উদ্যোগটি বাস্তবায়ন করা হয়। এক্ষেত্রে উপজেলা কৃষি অফিসের তত্ত্ববধানে কর্মকর্তারা অঞ্চলের ভূমিহীন কৃষকদের প্লাস্টিক ফার্মিং পদ্ধতি শেখান।
এ ছাড়াও গ্রামে গ্রামে কৃষকদের প্লাস্টিক ফার্মিং শেখাতে টিউটোরিয়াল দেখানোর কর্মসূচি এবং একটি ওয়েবসাইট প্রস্তুত করা হয়। ফলে ২০টি গ্রামের ২ হাজার ১০০ কৃষক প্লাস্টিক ফার্মিংয়ের আওতায় আসেন এবং তারা নিজস্ব প্রচেষ্টায় শীতকালীন শাকসবজি ফলনে বেশ সফল হোন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।