ফের সংগঠিত হওয়ার চেষ্টা নব্য জেএমবির
নব্য জেএমবি সংগঠনটি আবারও সংগঠিত হয়ে হামলার পরিকল্পনা করছে। তবে এরই মধ্যে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) তথ্যের ভিত্তিতে সংগঠনটির আমির মাহাদী হাসান জন তুরস্কে গ্রেফতার হয়েছে।
এরপর দেশে সংগঠনটির নেতৃত্বে আসে ইউসুফ ওরফে ইউসুফ হুজুর (৩৮)। সহযোগী জহিরুল ইসলাম ওরফে জহিরসহ (৪৩) ইউসুফকেও গ্রেফতার করেছে সিটিটিসি।
রাজধানীর ডেমরা এলাকায় গোপন বৈঠকের তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় নব্য জেএমবির মুখপত্র পত্রিকা নাবা, ১০টি ডেটোনেটর ও বেশকিছু ডকুমেন্টস উদ্ধার করা হয় বলে দাবি সিটিটিসির।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিটিটিসির প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান।
তিনি বলেন, আমরা নব্য জেএমবির সব নেটওয়ার্ক বিধ্বস্ত করেছিলাম। সংগঠনের পরবর্তী আমির মাহাদী হাসান জন বিদেশে বসে পুনরায় সংগঠিত করার চেষ্টা করছিলো। আমাদের তথ্যের ভিত্তিতে তুরস্ক পুলিশ তাকে গ্রেফতার করে। তার অনুসারী কয়েকজনকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে শনাক্ত করেছিলাম। আমাদের ধারাবাহিক তৎপরতায় গত অক্টোবর-নভেম্বর-ডিসেম্বরজুড়ে অন্তত ৭-৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হই। মাহাদীর বাংলাদেশের নেটওয়ার্কের বিষয়ে আমরা আগে থেকেই অবগত ছিলাম। এর ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।