ফের লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে মিসাইল হামলা হুথিদের
, ২১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ সামিন, ১৩৯১ শামসী সন , ০৪ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২০ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফের লোহিত সাগরে মিসাইল ছুঁড়ল ইয়েমেনের হুথি যোদ্ধারা। আক্রমণ করা হয়েছে বাব এল-মানদাব প্রণালীতে চলাচল করা পণ্যবাহী জাহাজে। এমনটাই অভিযোগ জানিয়েছে মার্কিন সেনা। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিওরের একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে এই খবর।
রিপোর্টে জানানো হয়েছে, মঙ্গলবার ইরিট্রিয়া এবং ইয়েমেনের উপকূলের মধ্যে পণ্যবাহী জাহাজে বিস্ফোরণ হয়।
এক্স হ্যান্ডেলে সেন্টকম জানিয়েছে, গত ১৯ নভেম্বরের পর থেকে বাণিজ্যিক জাহাজগুলোতে ২৪টি হামলা চালিয়েছে হুথিরা। এতে নিরীহ নাবিকদের জীবন বিপন্ন হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের পথে ব্যাঘাত ঘটছে। এদিকে লোহিত সাগরের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের কূটনীতিকরা। আন্তর্জাতিক মঞ্চে তারা হুথিদের এই আক্রমণের কথা তুলে ধরেন।
উল্লেখ্য, হুথিদের তরফে আগেই জানানো হয়েছে গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালানো হচ্ছে। ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে রয়েছে তারা। ইসরাইল-হামাস যুদ্ধের পর থেকেই লোহিত সাগরে হামলা বৃদ্ধি পেয়েছে। বেছে বেছে ইসরাইপন্থী দেশগুলোর জাহাজে হামলার ঘটনা তাৎপর্যপূর্ণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)